৩৭/২৬. অধ্যায়ঃ
যে ঘরে কুকুর ও ছবি আছে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।
আল লু'লু ওয়াল মারজান : ১৩৬৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৬৮
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ، يَوْمَ الْقِيَامَةِ، الْمُصَوِّرُونَ
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, (ক্বিয়ামাতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৭: পোশাক, অধ্যায় ৮৯, হাঃ ৫৯৫০; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় ২৬, হাঃ ২১০৯
