৩৭/২৬. অধ্যায়ঃ
যে ঘরে কুকুর ও ছবি আছে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।
আল লু'লু ওয়াল মারজান : ১৩৭০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৭০
حديث أَبِي هُرَيْرَةَ عَنْ أَبِي زُرْعَةَ، قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ دَارًا بِالْمَدِينَةِ، فَرَأَى أَعْلاَهَا مُصَوِّرًا يُصَوِّرُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا حَبَّةً، وَلْيَخْلُقُوا ذَرَّةً
আবূ যুর‘আ (রহ.) হতে বর্ণিতঃ
আমি আবূ হুরায়রা (রাঃ)-এর সাথে মাদীনাহর এক ঘরে প্রবেশ করি। ঘরের উপরে এক ছবি নির্মাতাকে তিনি ছবি তৈরী করতে দেখলেন। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: (আল্লাহ বলেছেন) ঐ ব্যক্তির চেয়ে অধিক যালিম আর কে, যে আমার সৃষ্টির অনুরূপ কোন কিছু সৃষ্টি করতে যায়? তা হলে তারা একটি দানা সৃষ্টি করুক অথবা একটি অণু পরিমাণ কণা সৃষ্টি করুক?
সহীহুল বুখারী, পৰ্ব ৭৭: পোশাক, অধ্যায় ৯০, হাঃ ৫৯৫৩; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় ২৬, হাঃ ২১১১
