৩৭/৩৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৭৭ - উল্কি, ভ্রু ও সৃষ্টির পরিবর্তন

পরচুলা লাগানোর কাজ করা বা নিজে লাগানো, উলকির কাজ করা বা নিজে লাগানো, ভ্রু চিকন করা এবং আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হারাম।

উল্কি, ভ্রু উপড়ানো ও দাঁত ফাঁক করা: সৌন্দর্যে শরীয়তের সীমা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৭৭

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: لَعَنَ اللهُ الْوَاشِمَاتِ، وَالْمُوتَشِمَاتِ، وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، الْمُغَيِّرَاتِ خَلْقَ اللهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ، يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبٍ فَجَاءَتْ، فَقَالَتْ: إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ فَقَالَ: وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ هُوَ فِي كِتَابِ اللهِ فَقَالَتْ: لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُ فِيهِ مَا تَقُولُ فَقَالَ: لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ، لَقَدْ وَجَدْتِيهِ أَمَا قَرَأْتِ (وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ، وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) قَالَتْ: بَلَى قَالَ: فَإِنَّهُ قَدْ نَهى عَنْهُ قَالَتْ: فَإِنِّي أَرَى أَهْلَكَ يَفْعَلُونَهُ قَالَ: فَاذْهَبِي، فَانْظُرِي فَذَهَبَتْ فَنَظَرَتْ، فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا فَقَالَ: لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعَتْنَا

আবদুল্লাহ্ ইবনে মাস’ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্ লা’নাত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অংকণ করে, নিজ শরীরে উল্কি অংকণ করায়, যারা সৌন্দর্যের জন্য ভূরু-চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহ্‌র সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে। এরপর বানী আসাদ গোত্রের উম্মে ইয়াকূব নামের এক মহিলার কাছে এ সংবাদ পৌঁছলে সে এসে বলল, আমি জানতে পারলাম, আপনি এরকম এরকম মহিলাদের প্রতি লানত করছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যাদের প্রতি লানত করেছেন এবং যাদের কথা আল্লাহ্‌র কিতাবে আছে, আমি তাদের প্রতি লানত করব না কেন? তখন মহিলা বলল, আমি দুই ফলকের মাঝে যা আছে তা (পূর্ণ কোরআন) পড়েছি। কিন্তু আপনি যা বলেছেন, তা তো এতে পাইনি।‘আবদুল্লাহ্ (রাঃ) বললেন, যদি তুমি কোরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে, তুমি কি পড়নি? রাসূল (ﷺ) তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাক। মহিলাটি বলল, হাঁ নিশ্চয়ই পড়েছি। ‘আবদুল্লাহ্ (রাঃ) বললেন, রাসূল (ﷺ) এ কাজ করতে নিষেধ করেছেন।তখন মহিলা বলল, আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন, তুমি যাও এবং ভালভাবে দেখে এসো। এরপর মহিলা গেল এবং ভালভাবে দেখে এলো। কিন্তু তার দেখার কিছুই দেখতে পেলো না। তখন ‘আবদুল্লাহ্ (রাঃ) বললেন, যদি আমার স্ত্রী এমন করত, তবে সে আমার সঙ্গে একত্র থাকতে পারত না।

সহীহুল বুখারী, পর্ব ৬৫ : তাফসীর, অধ্যায় ৪, হাঃ ৪৮৮৬; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় ৩৩, হাঃ ২১২৫

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, আল্লাহ লা‘নত করেছেন সেই নারীদের প্রতি যারা উল্কি আঁকে বা আঁকায়, সৌন্দর্যের জন্য ভ্রু-চুল উপড়ে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে; তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনে। এরপর উম্মে ইয়াকূব নামের এক মহিলা প্রশ্ন করলে তিনি বলেন, রাসূল (صلى الله عليه وسلم) যাদের লা‘নত করেছেন, তাদের প্রতি তিনি কীভাবে লা‘নত করবেন না? তিনি কুরআনের আয়াতের অর্থও উল্লেখ করেন: রাসূল যা দেন তা গ্রহণ কর, যা নিষেধ করেন তা থেকে বিরত থাক। এই হাদিসের মূল বিষয় সৌন্দর্যের নামে শরীর বদলানো। ট্যাটু, ভ্রু তোলা, দাঁত ফাঁক করা—এসব বিষয়ে এটি স্পষ্ট সতর্কতা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উল্কি আঁকা ও আঁকানো সম্পর্কে লা‘নতের কথা এসেছে।
  • সৌন্দর্যের জন্য ভ্রু উপড়ানো ও দাঁত ফাঁক করা নিন্দিত হয়েছে।
  • রাসূল (صلى الله عليه وسلم)-এর নিষেধ মানা কুরআনের নির্দেশের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন