৩৭/৩৫. অধ্যায়ঃ
পোশাকে ধোঁকাবাজি করা এবং (স্বামী যে পোশাক) না দিয়েছে তার বড়াই করা নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান : ১৩৭৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৭৯
حديث أَسْمَاءَ، أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللهِ إِنَّ لِي ضَرَّةً، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ إِنْ تَشَبَّعْتُ مِنْ زَوْجِي غَيْرَ الَّذِي يُعْطِينِي فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَيْ زُورٍ
আসমা (রাঃ) হতে বর্ণিতঃ
কোন একজন মহিলা বলল, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আমার সতীন আছে। এখন তাকে রাগানোর জন্য যদি আমার স্বামী আমাকে যা দেয়নি তা বাড়িয়ে বলি, তাতে কি কোন দোষ আছে? রাসূল (ﷺ) বললেনঃ যা তোমাকে দেয়া হয়নি, তা দেয়া হয়েছে বলা ঐরূপ প্রতারকের কাজ, যে প্রতারণার জন্য দুপ্রস্থ মিথ্যার পোশাক পরল।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৭: বিবাহ, অধ্যায় ১০৭, হাঃ ৫২১৯; মুসলিম, পর্ব ৩৭; পোষাক ও অলঙ্কার, অধ্যায় ৩৫, হাঃ ২১৩০
