৩৮/৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৯১ - তিনবার অনুমতি চাওয়ার আদব

(ঘরে ইত্যাদিতে প্রবেশের জন্য) অনুমতি চাওয়া

তিনবার অনুমতি চাওয়ার হাদিস ও ঘরে প্রবেশের আদব

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৯১

حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كُنْتُ فِي مَجْلِسٍ مِنْ مَجَالِسِ الأَنْصَارِ إِذْ جَاءَ أَبُو مُوسى كَأَنَّهُ مَذْعُورٌ فَقَالَ: اسْتَأْذَنْتُ عَلَى عُمَرَ ثَلاَثًا، فَلَمْ يُؤْذَنْ لِي، فَرَجَعْتُ فَقَالَ: مَا مَنَعَكَ قُلْتُ: اسْتَأْذَنْتُ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لِي، فَرَجَعْتُوَقَالَ [ص: 50] رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا، فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ فَقَالَ: وَاللهِ لَتُقِيمَنَّ عَلَيْهِ بِبَيِّنَةٍ أَمِنْكُمْ أَحَدٌ سَمِعَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ: وَاللهِ لاَ يَقُومُ مَعَكَ إِلاَّ أَصْغَرُ الْقَوْمِ، فَكُنْت أَصْغَرَ الْقَوْمِ؛ فَقُمْتُ مَعَهُ فَأَخْبَرْتُ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَلِكَ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম। এমন সময় হঠাৎ আবূ মূসা (রাঃ) ভীত সন্ত্রস্ত হয়ে এসে বললেনঃ আমি তিনবার ‘উমর (রাঃ)-এর নিকট অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি দেয়া হলো না। তাই আমি ফিরে এলাম। ‘উমর (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেনঃ তোমাকে ভেতরে প্রবেশ করতে কিসে বাধা দিল? আমি বললামঃ আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি দেয়া হলো না। তাই আমি ফিরে এলাম। (কারণ) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চায় কিন্তু তাতে অনুমতি দেয়া না হয় তবে সে যেন ফিরে যায়।তখন ‘উমর (রাঃ) বললেনঃ আল্লাহ্‌র কসম! তোমাকে এ কথার উপর অবশ্যই প্রমাণ প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সবাইকে জিজ্ঞেস করলেনঃ তোমাদের মধ্যে কেউ আছে কি যিনি নবী (ﷺ) থেকে এ হাদীস শুনেছেন? তখন উবাই ইবনু কা‘ব বললেনঃ আল্লাহ্‌র কসম! আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্বকনিষ্ঠ ব্যক্তিই উঠে দাঁড়াবে। আর আমি দলের সর্বকনিষ্ঠ ছিলাম। সুতরাং আমি তাঁর সঙ্গে উঠে দাঁড়িয়ে বললামঃ নবী (ﷺ) অবশ্যই এ কথা বলেছেন।

সহীহুল বুখারী, পর্ব ৭৯: অনুমতি প্রার্থনা, অধ্যায় ১৩, হাঃ ৬২৪৫; মুসলিম, পর্ব ৩৮: আচার-ব্যবহার, অধ্যায় ৭, হাঃ ২১৫৩

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঘরে প্রবেশের আগে অনুমতি চাওয়ার আদব এসেছে। আবূ মূসা (রাঃ) উমার (রাঃ)-এর কাছে তিনবার অনুমতি চান। অনুমতি না পেয়ে তিনি ফিরে যান। পরে উমার (রাঃ) কারণ জানতে চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ তিনবার অনুমতি চাইলে এবং অনুমতি না পেলে সে যেন ফিরে যায়। উমার (রাঃ) এ কথার প্রমাণ চান, তখন আবূ সাঈদ (রাঃ) গিয়ে সাক্ষ্য দেন যে নবীজি এ কথা বলেছেন। এখানে দুটি শিক্ষা স্পষ্ট। এক, অন্যের ঘরে ঢোকার আগে অনুমতি জরুরি। দুই, হাদিসের কথা বললে তা যাচাই করে নেওয়ার মানসিকতা সাহাবীদের মধ্যে ছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারো ঘরে ঢোকার আগে অনুমতি চাওয়া দরকার।
  • তিনবার অনুমতি চেয়েও সাড়া না পেলে ফিরে যেতে হবে।
  • অন্যের সময় ও গোপনীয়তার প্রতি সম্মান রাখা উচিত।
  • হাদিসের কথা বললে তা সঠিকভাবে জানা ও মানা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন