৪০/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৫৭০ - স্বামী অনুপস্থিত নারীর ঘরে প্রবেশ

নির্জনে আজ্‌নাবিয়্যাহ্‌ [২৪] মেয়েলোকের নিকট অবস্থান করা এবং তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ

স্বামী অনুপস্থিত নারীর ঘরে প্রবেশের আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৭০

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، ح وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ حَدَّثَهُ أَنَّ نَفَرًا مِنْ بَنِي هَاشِمٍ دَخَلُوا عَلَى أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ فَدَخَلَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَهِيَ تَحْتَهُ يَوْمَئِذٍ فَرَآهُمْ فَكَرِهَ ذَلِكَ فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ وَقَالَ لَمْ أَرَ إِلاَّ خَيْرًا . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ قَدْ بَرَّأَهَا مِنْ ذَلِكَ» . ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى الْمِنْبَرِ فَقَالَ «لاَ يَدْخُلَنَّ رَجُلٌ بَعْدَ يَوْمِي هَذَا عَلَى مُغِيبَةٍ إِلاَّ وَمَعَهُ رَجُلٌ أَوِ اثْنَانِ» .

‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

(বানূ) হাশিম সম্প্রদায়ের একদল লোক আসমা বিনতু উমায়স (রাঃ) -এর নিকট প্রবেশ করলো। তারপর আবূ বাক্‌র সিদ্দীক (রাঃ) ও (গৃহে) প্রবেশ করলেন, তখন তিনি [আসমা (রাঃ) ], তাঁর সহধর্মিণী ছিলেন। তাদের দেখতে পেয়ে ঐ বিষয়টি (অনুমতি ছাড়া প্রবেশ) অপছন্দ করলেন। তিনি তা রাসূলুল্লাহ্‌ (ﷺ) -এর নিকট আলোচনা করলেন এবং (এ কথাও) বললেন, ‘অকল্যাণ কিছুই দেখিনি’। রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেনঃআল্লাহ্‌ অবশ্যই তাঁকে এ থেকে পবিত্র রেখেছেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমার আজকের এ দিনের পরে কোন পুরুষ তার সঙ্গে একজন পুরুষ বা দু’জন পুরুষ ছাড়া কোন মহিলার নিকট প্রবেশ করবে না যার স্বামী উপস্থিত নেই।

ই.ফা. ৫৪৯০, ই.সে. ৫৫১৪

সহীহ মুসলিম হাদিস ৫৫৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমা বিনত উমাইস (রাঃ)-এর ঘরে কিছু লোক প্রবেশ করার ঘটনা এসেছে। আবু বকর সিদ্দিক (রাঃ) তা দেখে বিষয়টি অপছন্দ করেন, যদিও তিনি বলেন যে অকল্যাণ কিছু দেখেননি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আসমা (রাঃ)-এর পবিত্রতার কথা বলেন এবং পরে মিম্বারে দাঁড়িয়ে একটি সাধারণ নির্দেশ দেন। তিনি বলেন, আজকের দিনের পর কোনো পুরুষ যেন এমন মহিলার নিকট প্রবেশ না করে, যার স্বামী উপস্থিত নেই; তবে তার সঙ্গে একজন বা দুইজন পুরুষ থাকলে ভিন্ন কথা। এই হাদিসের মূল শিক্ষা হলো পর্দা, সন্দেহ এড়ানো এবং নিরাপদ সামাজিক আচরণ। এখানে কারো চরিত্র নিয়ে অভিযোগ নেই; বরং এমন ব্যবস্থা শেখানো হয়েছে যাতে ভুল ধারণা বা ফিতনার পথ কমে যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বামী অনুপস্থিত নারীর ঘরে একা প্রবেশ করা থেকে বিরত থাকা উচিত।
  • ভুল ধারণা এড়াতে নিরাপদ ও প্রকাশ্য আচরণ করা দরকার।
  • নবীজি (صلى الله عليه وسلم) ব্যক্তিগত ঘটনা থেকে সাধারণ আদব শিক্ষা দিয়েছেন।
  • কারো পবিত্রতা স্বীকার করেও সতর্কতার দরজা খোলা রাখা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন