৪০/৯. অধ্যায়ঃ
কোন লোককে নারীদের সঙ্গে একাকী দেখা পেলে এবং সে মহিলা তার স্ত্রী বা তার মাহরাম হলে কু-ধারণা কে দমনের জন্য এ স্ত্রীলোক অমুক বলে দেয়া মুস্তাহাব
সহিহ মুসলিম : ৫৫৭২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৫৭২
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَتَقَارَبَا فِي اللَّفْظِ - قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ فَقَامَ مَعِيَ لِيَقْلِبَنِي . وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ " . فَقَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَرًّا " . أَوْ قَالَ " شَيْئًا " .
সাফিয়্যাহ্ বিনতু হুয়াই (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) ইতিকাফরত ছিলেন। আমি রাত্রিতে তাঁর সাথে দেখা করতে এলাম। (কিছু সময়) তাঁর সাথে কথা বললাম, এরপর ফিরে যাওয়ার জন্যে উঠলাম। তিনিও আমাকে বিদায় দেয়ার জন্যে আমার সঙ্গে উঠলেন।(বর্ণনাকারী বলেন), সে সময় তার [সাফিয়া (রাঃ)] বাসস্থান ছিল উসামা ইবনে যায়দ (রাঃ)-এর ঘরে। তখন (সেখান দিয়ে) আনসারীদের দুই জন লোক গমন করছিলেন। তারা রসূলুল্লাহ (ﷺ)-কে (এক মহিলার সঙ্গে) দেখতে পেয়ে জলদি যেতে লাগল।রসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ তোমরা দুই জন আস্তে আস্তে যাও। এ কিন্তু সাফিয়া বিনতে হুয়াই (আমার স্ত্রী)। তারা দুই জন বলল, সুবহানাল্লাহ! হে আল্লাহর রসূল (ﷺ)!তিনি বললেন, শয়তান মানুষের শিরায় শিরায় চলাফেরা করে। আর আমি আশঙ্কা করলাম যে, শয়তান তোমাদের দুই জনের মনে কোন মন্দ ধারণা ঢেলে দিবে অথবা (বর্ণনা সন্দেহ) এ বিষয়ে কোন কিছু তৈরি করতে পারে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪৯২, ইসলামীক সেন্টারঃ ৫৫১৬
