৩৯/৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪০৪ - মন্দ ধারণা দূর করার নববী শিক্ষা
কোন লোককে তার স্ত্রী বা কোন মাহরামার সঙ্গে একাকীত্বে দেখা গেলে তাদের সন্দেহ দূর করার জন্য ‘এ মহিলা আমার উমুক হয়’ বলে পরিচয় তুলে ধরা মুস্তাহাব।
সন্দেহ দূর করার হাদিস: সাফিয়্যা (রাঃ) ও নবীজির শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১৪০৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪০৪
حديث صَفِيَّةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَزُورُهُ فِي اعْتِكَافِهِ، فِي الْمَسْجِدِ، فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا يَقْلِبُهَا، حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ المَسْجِدِ، عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ، مَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَى رِسْلِكُمَا، إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالاَ: سُبْحَانَ اللهِ، يَا رَسُولَ اللهِ وَكَبُرَ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيْتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا
সাফীয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা তিনি রমজানের শেষ দশকে মসজিদে আল্লাহর রাসূল (ﷺ)-এর খিদমতে উপস্থিত হন। তখন আল্লাহর রাসূল (ﷺ) ইতিকাফরত ছিলেন। সাফিয়্যা তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। অতঃপর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান। নবী (ﷺ) তাঁকে পৌঁছে দেয়ার উদ্দেশে উঠে দাঁড়ালেন। যখন তিনি (উম্মুল মু’মিনীন) উম্মু সালামাহ (রাঃ)-এর গৃহ সংলগ্ন মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন, তখন দুইজন আনসারী সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা উভয়ে আল্লাহর রাসূল (ﷺ)-কে সালাম করলেন।তাঁদের দুইজনকে নবী (ﷺ) বললেনঃ তোমরা দুইজন থাম। ইনি তো (আমার স্ত্রী) সফীয়্যাহ বিনতু হুয়ায়্যী। এতে তাঁরা দুইজনে ‘সুবহানাল্লাহ হে আল্লাহর রাসূল (ﷺ)’ বলে উঠলেন এবং তাঁরা বিব্রত বোধ করলেন। নবী (ﷺ) বললেনঃ শয়তান মানুষের রক্তের শিরায় চলাচল করে। আমি ভয় করলাম যে, সে তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে।
সহীহুল বুখারী, পর্ব ৩৩: ইতিকাফ, অধ্যায় ৮, হাঃ ২০৩৫; মুসলিম, পর্ব ৩৯; সালাম, অধ্যায় ৯, হাঃ ২১৭৫
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাফিয়্যা (রাঃ) রমযানের শেষ দশকে ই‘তিকাফ অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন এবং কিছুক্ষণ কথা বলেন। তিনি ফিরে যেতে চাইলে নবী (صلى الله عليه وسلم) তাঁকে পৌঁছে দিতে উঠলেন। পথে দুজন আনসারী সালাম করে যাচ্ছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁদের থামিয়ে বললেন, ইনি সাফিয়্যা বিনতু হুয়াই। তাঁরা বিব্রত হলে তিনি বললেন, শয়তান মানুষের রক্তের শিরায় চলাচল করে, তাই তিনি আশঙ্কা করেছেন তাদের মনে কিছু সন্দেহ ঢুকতে পারে। এই হাদিসের মূল কীওয়ার্ড “সন্দেহ দূর করার হাদিস”, “শয়তান রক্তের শিরায় চলে” এবং “ইতিকাফ হাদিস”। শিক্ষা হলো, ভালো মানুষও ভুল ধারণা থেকে বাঁচার জন্য পরিষ্কার কথা বলতে পারেন। এতে নিজের সম্মান ও অন্যের মন—দুটিই নিরাপদ থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভুল ধারণা তৈরি হতে পারে এমন অবস্থায় পরিষ্কার ব্যাখ্যা দেওয়া ভালো।
- শয়তান মানুষের মনে সন্দেহ ফেলতে পারে—এ বিষয়ে সতর্ক থাকা দরকার।
- নবী (صلى الله عليه وسلم) নিজের ঘরের বিষয়েও স্বচ্ছতা দেখিয়েছেন।
