৪২/০. অধ্যায়ঃ
স্বপ্ন
আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৫৭
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اقْتَرَبَ الزَّمَان لَمْ تَكَدْ تَكْذِبُ رُؤْيَا الْمُؤْمِنِ، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন ক্বিয়ামাত নিকটবর্তী হয়ে যাবে তখন মু’মিনের স্বপ্ন খুব কমই অবাস্তবায়িত থাকবে। আর মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
সহীহুল বুখারী, পর্ব ৯১ ; স্বপ্নের ব্যাখ্যা করা, অধ্যায় ২৬, হাঃ ৭০১৭; মুসলিম, পর্ব ৪২ : স্বপ্ন, অধ্যায় হাঃ ২২৬৩
