৪২/১. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বাণী: যে স্বপ্নে আমাকে দেখল সে প্রকৃতপক্ষেই আমাকে দেখল।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৬১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৬১
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ، وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই জাগ্রতাবস্থায়ও আমাকে দেখবে। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
সহীহুল বুখারী, পর্ব ৯১ : স্বপ্নের ব্যাখ্যা করা, অধ্যায় ১০, হাঃ ৬৯৯৩; মুসলিম, পর্ব ৪২: স্বপ্ন, অধ্যায় ১, হাঃ ২২৬৬
