৪২/৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৬২ - স্বপ্নের ব্যাখ্যা ও সতর্কতা

স্বপ্নের ব্যাখ্যা।

স্বপ্নের ব্যাখ্যা: আবূ বকর (রাঃ)-এর ঘটনা থেকে শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৬২

حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً أَتى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ فِي الْمَنَامِ ظُلَّةً تَنْطُفُ السَّمْنَ وَالْعَسَلَ، فَأَرَى النَّاسَ يَتَكَفَّفُونَ مِنْهَا فَالْمُسْتَكْثِرُ وَالْمُسْتَقِلُّ وَإِذَا سَبَبٌ وَاصِلٌ مِنَ الأَرْضِ إِلَى السَّمَاءِ، فَأَرَاكَ أَخَذْتَ بِهِ فَعَلَوْتَ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ، ثُمَ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَانْقَطَعَ ثُمَّ وُصِلَ فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللهِ بِأَبى أَنْتَ، وَاللهِ لَتَدَعَنِّي فَأَعْبُرَهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اعْبُرْ قَالَ: أَمَّا الظُّلَّةُ فَالإِسْلاَمُ، وَأَمَّا الَّذِي يَنْطُفُ مِنَ الْعَسَلِ وَالسَّمْنِ فَالْقُرْآن، حَلاَوَتُهُ تَنْطِفُ فَالْمُسْتَكْثِرُ مِنَ الْقُرْآنِ وَالْمُسْتَقِلُّ وَأَمَّا السَّبَبُ الْوَاصِلُ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ فَالْحَقُّ الَّذِي أَنْتَ عَلَيْهِ؛ تَأْخُذُ بِهِ فَيُعْلِيكَ اللهُ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ ثُمَّ يَأْخُذُ رَجُلٌ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ، ثُمَّ يُوَصَّل لَهُ فَيَعْلُو بِهِ فَأَخْبِرْنِي، يَا رَسُولَ اللهِ، بِأَبِي أَنْتَ، [ص: 82] أَصَبْتُ أَمْ أَخْطَاْتُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَصَبْتَ بَعْضًا وأَخطَأْتَ بَعْضًا قَالَ: فَوَاللهِ لَتُحَدِّثنِي بِالَّذِي أَخْطَأْتُ قَالَ: لاَ تُقْسِمْ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, আমি গত রাতে স্বপ্নে একখণ্ড মেঘ দেখতে পেলাম, যা থেকে ঘি ও মধু ঝরছে। আমি লোকদেরকে দেখলাম তারা তা থেকে তুলে নিচ্ছে। কেউ অধিক পরিমাণ আবার কেউ কম পরিমাণ। আর দেখলাম, একটা রশি যমীন থেকে আসমান পর্যন্ত মিলে রয়েছে। আমি দেখলাম আপনি তা ধরে উপরে চড়ছেন। তারপর অপর এক ব্যক্তি তা ধরল ও এর সাহায্যে উপরে উঠে গেল। এরপর আরেক জন তা ধরে এর দ্বারা উপরে উঠে গেল। এরপর আরেকজন তা ধরল। কিন্তু তা ছিঁড়ে গেল। পুনরায় তা জোড়া লেগে গেল।তখন আবূ বকর (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আপনার প্রতি আমার পিতা কুরবান হোক! আল্লাহ্‌র কসম! আপনি অবশ্যই আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার সুযোগ দিবেন। নবী (ﷺ) বললেনঃ তুমি এর ব্যাখ্যা প্রদান কর। আবূ বকর (রাঃ) বললেন, মেঘের ব্যাখ্যা হল ইসলাম। আর তার থেকে যে ঘি ও মধু ঝরছে তা হল কোরআন যার সুমিষ্টতা ঝরছে। কোরআন থেকে কেউ অধিক আহরণ করছে, আর কেউ কম।আসমান থেকে যমীন পর্যন্ত ঝুলন্ত রশিটি হচ্ছে ঐ হক (মহা সত্য) যার উপর আপনি প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি তা ধরবেন, আর আল্লাহ্ আপনাকে উচ্চে আরোহণ করাবেন। আপনার পরে আরেকজন তা ধরবে। ফলে এর দ্বারা সে উচ্চে আরোহণ করবে। অতঃপর আরেকজন তা ধরে এর মাধ্যমে সে উচ্চে আরোহণ করবে। এরপর আরেকজন তা ধরবে। কিন্তু তা ছিঁড়ে যাবে। পুনরায় তা জোড়া লেগে যাবে, ফলে সে এর দ্বারা উচ্চে আরোহণ করবে।হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)। আমার পিতা আপনার উপর কুরবান হোক। আমাকে বলুন, আমি ঠিক বলেছি, না ভুল? নবী (ﷺ) বললেনঃ কিছু তো ঠিক বলেছ। আর কিছু ভুল বলেছ। তিনি বললেন, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আল্লাহ্‌র কসম! আপনি অবশ্যই আমাকে বলে দিবেন যা আমি ভুল করেছি। নবী (ﷺ) বললেনঃ কসম দিও না।

সহীহুল বুখারী, পর্ব ৯১ : স্বপ্নের ব্যাখ্যা করা, অধ্যায় ৪৭, হাঃ ৭০৪৬; মুসলিম, পর্ব ৪২ : স্বপ্ন, অধ্যায় ৩, হাঃ ২২৬৯

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। এক ব্যক্তি মেঘ, ঘি-মধু, মানুষদের গ্রহণ করা এবং আসমান-যমীনের রশি দেখার স্বপ্ন বললেন। আবূ বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর অনুমতি নিয়ে ব্যাখ্যা করলেন। তিনি মেঘকে ইসলাম, ঘি-মধুকে কুরআনের মিষ্টতা এবং রশিকে সেই সত্য হিসেবে ব্যাখ্যা করলেন যার উপর রাসূল (صلى الله عليه وسلم) আছেন। নবী (صلى الله عليه وسلم) বললেন, কিছু ঠিক হয়েছে, কিছু ভুল হয়েছে। কিন্তু তিনি ভুল অংশ জানার জন্য কসম করতে নিষেধ করলেন। এই হাদিস শেখায়, স্বপ্নের ব্যাখ্যা জ্ঞান ও অনুমতির বিষয়। সব ব্যাখ্যা নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বপ্নের ব্যাখ্যায় জ্ঞান, সতর্কতা ও বিনয় দরকার।
  • ভালো মানুষও ব্যাখ্যায় আংশিক ভুল করতে পারেন।
  • কুরআন থেকে কেউ বেশি, কেউ কম উপকার নিতে পারে—হাদিসে এ ইঙ্গিত আছে।
  • প্রয়োজন ছাড়া কসম করা থেকে বিরত থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন