১৯/২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১১২১ - তাহাজ্জুদের গুরুত্ব ও জাহান্নাম থেকে পানাহ

রাত জেগে ইবাদত করার গুরুত্ব।

তাহাজ্জুদের গুরুত্ব: জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১১২১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ،. وَحَدَّثَنِي مَحْمُودٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ النَّبِيِّ ﷺ إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا فَأَقُصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ ﷺ وَكُنْتُ غُلاَمًا شَابًّا، وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ، وَإِذَا لَهَا قَرْنَانِ، وَإِذَا فِيهَا أُنَاسٌ قَدْ عَرَفْتُهُمْ فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ ـ قَالَ ـ فَلَقِيَنَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي لَمْ تُرَعْ. فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ «نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ". فَكَانَ بَعْدُ لاَ يَنَامُ مِنَ اللَّيْلِ إِلاَّ قَلِيلاً.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবিতকালে কোন ব্যক্তি স্বপ্ন দেখলে তা আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমতে বর্ণনা করত। এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগলো যে, আমি কোন স্বপ্ন দেখলে তা আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম। আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময়ে আমি মসজিদে ঘুমাতাম।আমি স্বপ্নে দেখলাম, যেন দু’জন ফেরেশ্‌তা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন। তা যেন কুপের পাড় বাঁধানোর ন্যায় পাড় বাঁধানো। তাতে দু’টি খুঁটি রয়েছে এবং এর মধ্যে রয়েছে এমন কতক লোক, যাদের আমি চিনতে পারলাম। তখন আমি বলতে লাগলাম, আমি জাহান্নাম হতে আল্লাহ্‌র নিকট পানাহ চাই। তিনি বলেন, তখন অন্য একজন ফেরেশ্‌তা আমাদের সঙ্গে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেয়ো না।

সহীহ বুখারী হাদিস ১১২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)-এর একটি স্বপ্নের কথা এসেছে। তিনি দেখলেন, দুজন ফেরেশতা তাঁকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি এমন কিছু মানুষ দেখলেন, যাদের তিনি চিনতেন। তখন তিনি বারবার বললেন, ‘আমি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই।’ এরপর আরেক ফেরেশতা তাঁকে বললেন, ভয় পেয়ো না। পরে এই স্বপ্ন নবী (صلى الله عليه وسلم)-এর কাছে পৌঁছালে তিনি আবদুল্লাহ (রাঃ)-এর প্রশংসা করেন এবং রাতের সালাতের দিকে ইঙ্গিত করেন। তাই এই বর্ণনায় তাহাজ্জুদ নামাজ, জাহান্নাম থেকে পানাহ এবং নেক আমলের প্রতি আগ্রহ—সবই খুব সহজভাবে ফুটে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া মুমিনের গুরুত্বপূর্ণ দোয়া।
  • ভালো স্বপ্ন বা গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞানী ও বিশ্বস্ত মানুষের কাছে বলা যায়।
  • তাহাজ্জুদ সালাত মানুষকে নেক আমলের দিকে এগিয়ে নিতে সাহায্য করে।
  • নবী (صلى الله عليه وسلم) সাহাবিদের ভালো গুণের প্রশংসা করতেন এবং আরও ভালো আমলের পথে উৎসাহ দিতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন