৪৩/২৯. অধ্যায়ঃ
তাঁর বার্ধক্যের বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫১০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫১০
حديث أَنَسٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: سَأَلْتُ أَنَسًا أَخَضَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمْ يَبْلُغِ الشّيْبَ إِلاَّ قَلِيلاً
মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) কি খিযাব লাগিয়েছেন? তিনি বললেনঃ বার্ধক্য তাঁকে অতি সামান্যই পেয়েছিল।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৭: পোশাক, অধ্যায় ৬৬, হাঃ ৫৮৯৪; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ২৯, হাঃ ২৩৩৮
