৬/১. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৪০ - রাসূলুল্লাহ (সাঃ) এর খিযাব লাগানো
রাসূলুল্লাহ (ﷺ) খিযাব ব্যবহার করতেন
শামায়েলে তিরমিযি : ৪০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৪০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ : حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ : «رَأَيْتُ شَعْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوبًا».
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চুল খিযাবকৃত দেখেছি।
[৪১] আবু দাউদ, হা/৪২১৪ং নাসাঈ, হা/৫০৭৫। ব্যাখ্যা : কালো খিযাব ব্যবহার করা জায়েয নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শেষ যামানায় এমন লোক পাওয়া যাবে, যারা কালো খিযাব বা কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের সুঘ্রানও পাবে না। [৪১]
