৬/১. অধ্যায়ঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ : حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنِ إِيَادِ بْنِ لَقِيطٍ، قَالَ : أَخْبَرَنِي أَبُو رِمْثَةَ، قَالَ : أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ ابْنٍ لِي، فَقَالَ : «ابْنُكَ هَذَا؟» فَقُلْتُ : نَعَمْ , أَشْهَدُ بِهِ، قَالَ : «لا يَجْنِي عَلَيْكَ، وَلا تَجْنِي عَلَيْهِ»، قَالَ : وَرَأَيْتُ الشَّيْبَ أَحْمَرَ
তিনি বলেন, আমি একবার আমার ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলাম। তিনি তখন জিজ্ঞেস করলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি— হ্যা। আপনি যদি এর সাক্ষী থাকতেন! তিনি বললেন, সে অপরাধ করলে তা তোমার উপর বর্তাবে না এবং তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। বর্ণনাকারী বলেন, তখন আমি তার কেশ লাল দেখলাম। [৩৯]
[৩৯] মুসনাদে আহমাদ, হা/৭১১৩ শারহুস সুন্নাহ, হা/৩৬৫৭।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالَ : حَدَّثَنَا أَبِي، عَنْ شَرِيكٍ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، قَالَ : سُئِلَ أَبُو هُرَيْرَةَ : هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ : «نَعَمْ»
তিনি বলেন, একদা আবু হুরায়রা (রাঃ) কে জিজ্ঞেস করা হলো যে, রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব ব্যবহার করতেন? তখন তিনি বললেন, হ্যা। [৪০]
[৪০] তাহযীবুল আছার, হা/৯১৩।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ : حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ : «رَأَيْتُ شَعْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوبًا».
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চুল খিযাবকৃত দেখেছি।
[৪১] আবু দাউদ, হা/৪২১৪ং নাসাঈ, হা/৫০৭৫। ব্যাখ্যা : কালো খিযাব ব্যবহার করা জায়েয নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শেষ যামানায় এমন লোক পাওয়া যাবে, যারা কালো খিযাব বা কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের সুঘ্রানও পাবে না। [৪১]