৪৩/৩৭. অধ্যায়ঃ
রাসূল (ﷺ)-কে মর্যাদা দেয়া, তাঁকে বিনা প্রয়োজনে এবং বিষয়ের সাথে সম্পর্কহীন ও অবাস্তব ইত্যাদি প্রশ্ন করা পরিত্যাগ করা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫২১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫২১
حديث سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ أَعْظَمَ الْمُسْلِمِينَ جُرْمًا مَنْ سَأَلَ عَنْ شَيْءٍ لَمْ يُحَرَّمْ فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْئَلَتِهِ
সা’দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ মুসলিমদের সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না, কিন্তু তার প্রশ্নের কারণে তা হারাম হয়ে গেছে।
সহীহুল বুখারী, পর্ব ৯৬ কুরআন ও হাদীসকে শক্তভাবে ধরে থাকা, অধ্যায় ৩, হাঃ ৭২৮৯; মুসলিম, পৰ্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৩৭, হাঃ ২৩৫৮
