২/২২. অধ্যায়ঃ
দুই মোজার উপর মাসাহ করা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৫
حديث جَرِيرٍ بْنِ عَبْدِ اللهِ بَالَ ثُمَّ تَوضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ قَامَ فَصَلَّى، فسُئِلَ فَقَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هذَا
হাম্মাম ইব্নু হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জারীর ইব্নু ‘আবদুল্লাহ (রহ.)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। অতঃপর ওজু করলেন আর উভয় মোজার উপরে মাসহ্ করলেন। অতঃপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ আমি নবী (ﷺ)-কেও এরূপ করতে দেখেছি।
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ২৫, হাঃ ৩৮৭; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ২২, হাঃ ২৭২
