৪৪/৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৫৭ - দাওয়াতের আদব ও হিদায়াতের মূল্য

আলী বিন আবু তালিব (রাঃ)-এর মর্যাদা।

হিদায়াতের দাওয়াত: একজন মানুষকে সৎ পথে আনার মূল্য

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৫৭

حديث سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه، سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ، يَوْمَ خَيْبَرَ: لأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلاً يَفتَحُ اللهُ عَلَى يَديْهِ فَقَامُوا يَرْجُونَ لِذلِكَ، أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطِي فَقَالَ: أَيْنَ عَلِيٌّ فَقِيلَ: يَشْتَكِي عَيْنَيْهِ فَأَمَرَ، فَدُعِي لَهُ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ، فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ فَقَالَ: نقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ: عَلَى رِسْلِكَ، حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللهِ لأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ

সাহ্‌ল ইব্‌নু সা‘আদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি খায়বারের যুদ্ধের সময় নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে বিজয় আসবে। অতঃপর কাকে পতাকা দেয়া হবে, সেজন্য সকলেই আশা করতে লাগলেন। পরদিন সকালে প্রত্যেকেই এ আশায় অপেক্ষা করতে লাগলেন যে, হয়ত তাঁকে পতাকা দেয়া হবে। কিন্তু নবী (ﷺ) বললেন, ‘আলী কোথায়? তাঁকে জানানো হলো যে, তিনি চক্ষুরোগে আক্রান্ত। তখন তিনি আলীকে ডেকে আনতে বললেন। তাঁকে ডেকে আনা হল। আল্লাহর রাসূল (ﷺ) তাঁর মুখের লালা তাঁর উভয় চোখে লাগিয়ে দিলেন। তৎক্ষণাৎ তিনি এমনভাবে সুস্থ হয়ে গেলেন যে, তাঁর কোন অসুখই ছিল না।তখন ‘আলী (রাঃ) বললেন, আমি তাদের বিরুদ্ধে ততক্ষণ লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না তারা আমাদের মত হয়ে যায়। নবী (ﷺ) বললেন, তুমি সোজা এগিয়ে যাও। তুমি তাদের প্রান্তরে উপস্থিত হলে প্রথমে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাও এবং তাদের কর্তব্য সম্পর্কে তাদের অবহিত কর। আল্লাহ্‌র কসম, যদি একটি ব্যক্তিও তোমার দ্বারা হিদায়াত লাভ করে, তবে তা তোমার জন্য লাল রংয়ের উটের চেয়েও উত্তম।

সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১০২, হাঃ ২৯৪২; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৪, হাঃ ২৪০৬

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো দাওয়াত ও হিদায়াত। খায়বারের দিনে নবী (صلى الله عليه وسلم) জানালেন, তিনি এমন একজনকে পতাকা দেবেন, যার হাতে আল্লাহ বিজয় দেবেন। সাহাবীরা সবাই আশা করছিলেন, হয়তো পতাকা তাদের কাউকে দেওয়া হবে। কিন্তু নবী (صلى الله عليه وسلم) আলী (রাঃ)-কে ডাকলেন। তিনি তখন চোখের অসুখে ছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর চোখে নিজের মুখের লালা লাগিয়ে দিলেন, আর তিনি আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে গেলেন। এরপর তাঁকে শুধু যুদ্ধের নির্দেশ দেওয়া হয়নি; বরং আগে ইসলামের প্রতি আহ্বান করতে বলা হয়েছে। তাদের করণীয় জানাতে বলা হয়েছে। হাদিসটি আমাদের শেখায়, ইসলামের দাওয়াত ধৈর্য, নরম আচরণ ও পরিষ্কারভাবে সত্য বুঝিয়ে দেওয়ার কাজ। একজন মানুষের হিদায়াত লাভ করাও বড় কল্যাণের বিষয়। তাই দাওয়াতের ফজিলত বুঝতে হলে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতের আগে ধীরতা ও স্থিরতা রাখা নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশনার অংশ।
  • মানুষকে ইসলামের দিকে ডাকতে হলে আগে তাকে স্পষ্টভাবে করণীয় জানানো উচিত।
  • একজন মানুষের হিদায়াত লাভও দাওয়াতকারীর জন্য বড় কল্যাণের কারণ।
  • আলী (রাঃ)-এর ঘটনা থেকে তাঁর মর্যাদা ও নবী (صلى الله عليه وسلم)-এর দোয়ার প্রভাব বোঝা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন