৪৪/২৪. অধ্যায়ঃ
সা'দ বিন মু'আয (রাঃ)-এর বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান : ১৬০৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬০৪
حديث الْبَرَاءِ رضي الله عنه، قَالَ: أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةٌ حَرِيرٍ، فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنَ لِينِهَا فَقَالَ: أَتَعْجَبُونَ مِنْ لِينِ هذِهِ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ خَيْرٌ مِنْهَا، أَوْ أَلْيَنُ
বারা’ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে এক জোড়া রেশমী কাপড় হাদীয়া দেয়া হল। সাহাবায়ে কেরাম (রাঃ) তা স্পর্শ করে এর কোমলতায় অবাক হয়ে গেলেন। নবী (ﷺ) বললেন, এর কোমলতায় তোমরা অবাক হচ্ছ? অথচ সা‘দ ইব্নু মু‘আয (রাঃ)-এর (জান্নাতের) রুমাল এর চেয়ে অনেক উত্তম, অথবা বলেছেন অনেক মোলায়েম।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ১২, হাঃ ৩৮০২; মুসলিম, পৰ্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ২৪, হাঃ নং ২৪৬৮
