৪৪/৩০. অধ্যায়ঃ
আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৬১০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬১০
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ الْخَلاَءَ، فَوَضَعْتُ لَهُ وَضُوءًا، قَالَ: مَنْ وَضَعَ هذَا فَأُخْبِرَ فَقَالَ: اللهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) পায়খানায় গেলেন, তখন আমি তাঁর জন্য উযূর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেনঃ ‘এটা কে রেখেছে?’ তাঁকে জানানো হলে তিনি বললেনঃ ‘হে আল্লাহ্! তুমি তাকে দ্বীনের জ্ঞান দান কর।’
সহীহুল বুখারী, পৰ্ব ৪: উযূ, অধ্যায় ১০, হাঃ ১৪৩; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৩০, হাঃ ২৪৭৭
