৪৪/৩৩. অধ্যায়ঃ
আবদুল্লাহ বিন সালাম (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৬১৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬১৪
حديث سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لأَحَدٍ يَمْشِي عَلَى الأَرْضِ إِنَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ إِلاَّ لِعَبْدِ اللهِ بْنِ سَلاَمٍ قَالَ: وَفِيهِ نَزَلَتْ [ص: 164] هذِهِ الآيَةُ (وَشَهِدَ شَاهِدٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ الآية)
সা‘দ ইব্নু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে আবদুল্লাহ ইব্নু সালাম (রাঃ) ছাড়া যমীনে বিচরণশীল কারো ব্যাপারে এ কথাটি বলতে শুনিনি যে, ‘নিশ্চয়ই তিনি জান্নাতবাসী’। সা‘দ (রাঃ) বলেন, তাঁরই ব্যাপারে সূরা আহকাফের এ আয়াত নাযিল হয়েছেঃ “এ ব্যাপারে বনী ইসরাঈলের মধ্য থেকেও একজন সাক্ষ্য দান করেছে।”
২৪৮২ ২ সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ আনসারগণের মর্যাদা, অধ্যায় ১৯, হাঃ ৩৮১২; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৩৩, হাঃ নং ২৪৮৩
