২/৩১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৩ - পবিত্রতা
দুধপানকারী শিশুর পেশাবের বিধান এবং তা ধৌত করার পদ্ধতি।
আল-লু'লু ওয়াল মারজান : ১৬৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৩
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالصِّبْيَانِ، فَيَدْعُو لَهُمْ، فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ وَلَمْ يَغْسِلْهُ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর খিদমতে শিশুদের নিয়ে আসা হতো। তিনি তাদের জন্য দোয়া করতেন। একবার একটি শিশুকে আনা হলো। শিশুটি তাঁর কাপড়ের উপর পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা তিনি কাপড়ের উপর ছিটিয়ে দিলেন আর তিনি কাপড় ধুলেন না।
সহীহুল বুখারী, পর্ব ৮০: দুআসমূহ, অধ্যায় ৩, হাঃ ৬৩৫৫; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ৩১, হাঃ ২৮৬
