২/৩০. অধ্যায়ঃ
মসজিদে পেশাব ও অন্যান্য অপবিত্র দ্রব্যাদি ধৌত করার অপরিহার্যতা এবং মাটি না খুঁড়ে পানির সাহায্যে পরিষ্কার হয়।
আল লু'লু ওয়াল মারজান : ১৬২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬২
حديث أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ فَقَامُوا إِلَيْهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تُزْرِمُوهُ ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصُبَّ عَلَيْهِ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা এক বেদুঈন মসজিদে প্রস্রাব করলো। লোকেরা উঠে (তাকে মারার জন্য) তার দিকে গেল। আল্লাহ্র রাসূল (ﷺ) বললেনঃ তার প্রস্রাব করা বন্ধ করো না। অতঃপর তিনি এক বালতি পানি আনালেন এবং পানি প্রস্রাবের উপর ঢেলে দেয়া হলো।
সহীহুল বুখারী, পূর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৩৫, হাঃ ৬০২৫; মুসলিম, পর্ব ২: পবিত্ৰতা, অধ্যায় ৩০, হাঃ ২৮৪
