৪৪/৪৫. অধ্যায়ঃ
আনসারদের (রাঃ) সঙ্গ লাভে যে কল্যাণ লাভ করা যায়।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৩৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৩৪
حديث جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: صَحِبْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللهِ، فَكَانَ يَخْدُمُنِي وَهُوَ أَكْبَرُ مِنْ أَنَسٍ قَالَ جَرَيرٌ: إِنِّي رَأَيْتُ الأَنْصَارَ يَصْنَعُونَ شَيئًا، لاَ أَجِدُ أَحَدًا مِنْهُمْ إِلاَّ أَكْرَمْتُهُ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক সফরে আমি জারীর ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি আমার খেদমত করতেন। যদিও তিনি আনাস (রাঃ)-এর চেয়ে বয়সে বড় ছিলেন। জারীর (রাঃ) বলেন, আমি আনসারদের এমন কিছু কাজ দেখেছি, যার কারণে তাদের কাউকে পেলেই সম্মান করি।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ৭১, হাঃ ২৮৮৮; মুসলিম, পৰ্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৪৫, হাঃ ২৫১৩
