৪৫/১৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৬২ - জ্বর, কষ্ট ও গুনাহ মাফের আশা

মুমিন ব্যক্তি কোন অসুখে পড়লে অথবা চিন্তাগ্রস্ত হলে অথবা এ জাতীয় কোন বিপদে পড়লে এমনকি যদি তার কাঁটাও ফুটে তাহলে এর বিনিময়ে তাকে সওয়াব দেয়া হবে।

রোগে গুনাহ মাফ: জ্বর ও কাঁটার কষ্টের হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৬২

حَدِيثُ عَبْدِ الله بْنِ مَسْعُودٍ، قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُوعَكُ، فَقُلْتُ: يَا رَسُولَ الله! إِنَّكَ تُوعَكُ وَعْكًا شَدِيداً. قَالَ: «أَجَلْ. إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رجُلاَنِ مِنْكُمْ» قُلْتُ: ذالِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ. قَالَ: «أَجَلْ. ذالِكَ كَذالِكَ. مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى، شَوْكَةٌ فَمَا فَوْقَهَا، إِلاَّ كَفَّرَ الله بِهَا سَيِّئَاتِهِ، كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا».

‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। তখন তিনি জ্বরে ভুগছিলেন। আমি বললামঃ হে আল্লাহ্‌র রাসূল! আপনি তো কঠিন জ্বরে আক্রান্ত। তিনি বললেনঃ হ্যাঁ। তোমাদের দুই ব্যক্তি যতটুকু জ্বরে আক্রান্ত হয়, আমি একাই ততটুকু জ্বরে আক্রান্ত হই। আমি বললামঃ এটি এজন্য যে, আপনার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব। তিনি বললেনঃ হ্যাঁ ব্যাপারটি এমনই। কেননা যে কোন মুসলিম মুসীবতে আক্রান্ত হয়, তা একটা কাঁটা হোক কিংবা আরো ক্ষুদ্র কিছু হোক না কেন, এর দ্বারা আল্লাহ তার গুনাহগুলোকে মুছে দেন, যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে যায়।

সহীহুল বুখারী, পর্ব ৭৫ : রোগী, অধ্যায় ৩, হাঃ ৫৬৪৮; মুসলিম, পর্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ১৪, হাঃ ২৫৭১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) নবী صلى الله عليه وسلم-কে জ্বরে আক্রান্ত অবস্থায় দেখতে যান। তিনি লক্ষ করেন, নবী صلى الله عليه وسلم কঠিন জ্বরে ভুগছেন। নবী صلى الله عليه وسلم বলেন, তিনি দুজন মানুষের মতো জ্বরে আক্রান্ত হন। তারপর তিনি জানান, কোনো মুসলিম কষ্টে পড়লে, এমনকি একটি কাঁটা বা তার চেয়েও ছোট কষ্ট হলেও, আল্লাহ তার গুনাহ মুছে দেন; যেমন গাছের পাতা ঝরে যায়। এই হাদিসের মূল বিষয় হলো রোগে ধৈর্য, জ্বরের হাদিস, এবং বিপদে গুনাহ মাফের আশা। তবে এখানে এমন বলা হয়নি যে মানুষ ইচ্ছা করে কষ্ট খুঁজবে। বরং কষ্ট এসে গেলে মুমিন হতাশ না হয়ে আল্লাহর রহমতের আশা করবে। অসুস্থতা মানুষকে নরম করে, নিজের দুর্বলতা মনে করায় এবং আল্লাহর কাছে ফিরে যেতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগ বা জ্বর এলে মুমিন আল্লাহর কাছে গুনাহ মাফের আশা রাখতে পারে।
  • ছোট কষ্ট, এমনকি কাঁটার আঘাতও হাদিসে উল্লেখ করা হয়েছে।
  • নবী صلى الله عليه وسلم নিজেও কঠিন জ্বর ভোগ করেছেন।
  • কষ্টের সময় অভিযোগের বদলে ধৈর্য ও আশা রাখা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন