৪৫/১৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৬৭ - মুসলমান মুসলমানের ভাই

যুলুম করা হারাম।

মুসলমান মুসলমানের ভাই: সাহায্য ও দোষ ঢাকার হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৬৭

حَدِيثُ عَبْدِ الله بْنِ عُمَرَ رضي الله عنهما، أَنَّ رَسُولَ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُسْلِمُ أَخُو المُسْلِمِ، لاَ يَظْلِمُهُ، وَلاَ يُسْلِمُهُ. وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ، كَانَ الله فِي حَاجَتِهِ. وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِم كُرْبَةً، فَرَّجَ الله عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ. وَمَنْ سَتَر مُسْلِمًا، سَتَرَهُ الله يَوْمَ القِيَامَة».

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর যুল্ম করবে না এবং তাকে যালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে কেউ কোন মুসলমানের একটি বিপদ দূর করবে, আল্লাহ তা‘আলা কেয়ামতের দিন তার বিপদসমূহের একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কেয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।

সহীহ বুখারী, পূর্ব ৪৬: অত্যাচার, কিসাস ও লুণ্ঠন, অধ্যায় ৩, হাঃ ২৪৪২; মুসলিম পর্ব ৪৫; সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ১৫, হাঃ ২৫৮০

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুসলিম ভ্রাতৃত্বের কয়েকটি বড় দিক একসঙ্গে এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর যুলুম করবে না এবং তাকে যালিমের হাতে ছেড়ে দেবে না। যে তার ভাইয়ের অভাব পূরণে থাকে, আল্লাহ তার কাজে সাহায্য করেন। যে মুসলিমের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনের কষ্ট থেকে তার একটি কষ্ট দূর করবেন। আর যে কোনো মুসলিমের দোষ ঢেকে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। এখানে ‘মুসলিমের হক’ শুধু আবেগ নয়; এটি কাজের দায়িত্ব। অন্যের প্রয়োজন দেখা, অন্যায় থেকে রক্ষা করা, বিপদে পাশে থাকা এবং অকারণে দোষ ছড়ানো থেকে বাঁচা—এসবই হাদিসের সরাসরি শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিমের উপর যুলুম করা যাবে না।
  • মুসলিম ভাইকে যালিমের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।
  • অন্যের প্রয়োজন পূরণে এগিয়ে আসা বড় নেক কাজ।
  • মুসলিমের দোষ অকারণে প্রকাশ না করে ঢেকে রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন