৪৫/৩০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৭৭ - রাগ কমাতে আউযুবিল্লাহ পড়া

রাগের সময় যে নিজেকে সংবরণ করতে পারবে তার মর্যাদা এবং কিসে রাগ দূরীভূত হয়।

রাগ কমানোর দোয়া: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৭৭

حَدِيثُ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ. قَالَ: اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَد، وَنَحْنُ عِنْدَهُ جُلُوسٌ. وَأَحَدَهُمَا يَسُبُّ صَاحِبَهُ، مُغْضَبًا، قَدِ احْمَرَّ وَجْهُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لأَعْلَمُ كَلِمَةً، لَوْ قَالَهَا، لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ. لَوْ قَالَ: أَعُوذ بِالله مِنَ الشَّيْطَانِ الرَّجِيم». فَقَالُوا لِلرَّجُلِ: أَلاَ تَسْمَعُ مَا يَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إنِّي لَسْتُ بِمَجْنُونٍ.

সুলাইমান ইবনু সুরাদ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার নবী (ﷺ)-এর সামনেই দুই ব্যক্তি গালাগালি করছিল। আমরাও তাঁর কাছেই বসা ছিলাম, তাদের একজন অপর জনকে এত রাগান্বিত হয়ে গালি দিচ্ছিল যে, তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তখন নবী (ﷺ) বললেনঃ আমি একটি কালিমা জানি, যদি এ লোকটি তা পড়তো, তা হলে তার ক্রোধ চলে যেত। অর্থাৎ যদি লোকটি ‘আউযু বিল্লাহি মিনাশ্শাইত্বনির রাজীম’ পড়তো। তখন লোকেরা সে ব্যক্তিকে বলল, নবী (ﷺ) কী বলেছেন, তা কি তুমি শুনছো না? সে বললঃ আমি নিশ্চয়ই পাগল নই।

সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৭৬, হাঃ ৬১১৫; মুসলিম, পর্ব ৪৫; সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ৩০, হাঃ ২৬১০

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, নবী صلى الله عليه وسلم-এর সামনে দুই ব্যক্তি গালাগালি করছিল। একজন এত রাগ করেছিল যে তার চেহারা লাল হয়ে যায়। তখন নবী صلى الله عليه وسلم বলেন, তিনি এমন একটি বাক্য জানেন, লোকটি তা পড়লে তার ক্রোধ চলে যেত। বাক্যটি হলো: ‘আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম’। অর্থাৎ শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। পরে লোকেরা তাকে নবী صلى الله عليه وسلم-এর কথা জানালে সে বলে, সে পাগল নয়। এই হাদিসে রাগের সময় গালাগালি, অহংকার ও উপদেশ না মানার বিপদ দেখা যায়। ‘রাগ কমানোর দোয়া’ শুধু মুখে পড়ার বিষয় নয়; এর সঙ্গে বিনয়, থামা এবং আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার মনও দরকার। রাগ উঠলে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে আল্লাহর দিকে ফিরতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাগের সময় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত।
  • গালাগালি রাগকে আরও বাড়িয়ে দেয়।
  • নবী صلى الله عليه وسلم রাগ কমানোর সহজ বাক্য শিখিয়েছেন।
  • উপদেশ পেলে অহংকার না করে গ্রহণ করার চেষ্টা করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন