৪৫/৪৪. অধ্যায়ঃ
হারাম নয় এমন বিষয়ে সুপারিশ করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৮৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৮৬
حديث أَبِي مُوسى رضي الله عنه قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا جَاءَهُ السَّائِلُ، [ص: 203] أَوْ طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ: اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا شَاءَ
আবূ মূসা আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট কেউ কিছু চাইলে বা প্রয়োজনীয় কিছু চাওয়া হলে তিনি বলতেনঃ তোমরা সুপারিশ কর সওয়াব প্রাপ্ত হবে, আল্লাহ তাঁর ইচ্ছে তাঁর নবীর মুখে চূড়ান্ত করেন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪ ; যাকাত, অধ্যায় ২১, হাঃ ৬০২৭; মুসলিম, পর্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ৪৪, হাঃ ২৫৮৫
