১/২৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/২৪৬ - পাপ প্রকাশ করার ভয়াবহতা

মুসলিমদের দোষ-ত্রুটি গোপন রাখা জরুরী এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষিদ্ধ

আল্লাহ তা‘আলা বলেছেন,﴾إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ﴿ [النور: ١٩]অর্থাৎ “যারা মু‘মিনদের মাঝে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।” (সূরা নূর ১৯ আয়াত)

পাপ প্রকাশ নয়: আল্লাহর ঢেকে রাখা পর্দা নিজে না খোলা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/২৪৬

وَعَنهُ، قَالَ : سَمِعتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ: «كُلُّ أُمَّتِي مُعَافىَ إلاَّ المُجَاهِرِينَ، وَإنّ مِنَ المُجَاهَرَةِ أنْ يَعْمَلَ الرَّجُلُ باللَّيلِ عَمَلاً، ثُمَّ يُصْبِحُ وَقَدْ سَتَرَهُ اللهُ عَلَيهِ، فَيقُولُ : يَا فُلانُ، عَمِلتُ البَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ، وَيُصبِحُ يَكْشِفُ سِتْرَ اللهِ عَنْه». مُتَّفَقٌ عَلَيهِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’আমার সকল উম্মত মাফ পাবে, তবে পাপ-প্রকাশকারী ব্যতীত। আর এক প্রকার প্রকাশ এই যে, কোনো ব্যক্তি রাতে কোনো পাপকাজ করে, যা আল্লাহ গোপন রাখেন। কিন্তু সকাল হলে সে বলে বেড়ায়, ’হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি।’ অথচ সে এমন অবস্থায় রাত্রি অতিবাহিত করেছিল যে, আল্লাহ তার পাপ গুপ্ত রেখেছিলেন। কিন্তু সে সকালে উঠে তার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলে!’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৬০৬৯, মুসলিম ২৯৯০

রিয়াদুস সালেহীন হাদিস ২/২৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে পাপ প্রকাশ করার বিষয়ে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তাঁর উম্মতের সবাই মাফ পাবে, তবে পাপ প্রকাশকারীরা ব্যতিক্রম। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ রাতে পাপ করল, আল্লাহ তা গোপন রাখলেন; কিন্তু সকালে সে মানুষের কাছে বলে বেড়াল যে সে এই কাজ করেছে। এতে সে নিজের ওপর আল্লাহর রাখা গোপন পর্দা নিজেই খুলে ফেলে। এই হাদিস আমাদের শেখায়, পাপ হলে তা নিয়ে গর্ব করা বা গল্প করা নয়; বরং লজ্জা, অনুতাপ এবং আল্লাহর দিকে ফিরে আসা দরকার। পাপ প্রকাশ করলে অন্যের মনেও খারাপ কাজ সহজ মনে হতে পারে। তাই গোপন ভুলকে প্রচার না করে সংশোধনের পথে চলাই নিরাপদ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাপ করলে তা মানুষের কাছে বলে বেড়ানো উচিত নয়।
  • আল্লাহ যে দোষ গোপন রাখেন, তা নিজে প্রকাশ করা বড় ভুল।
  • পাপ নিয়ে গর্ব বা গল্প করা অন্তরের লজ্জা কমিয়ে দেয়।
  • গোপন ভুলের পর সংশোধন ও তাওবার দিকে ফিরতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন