৪৬/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৯৫ - তাকদীর ও শেষ আমলের সতর্কতা

মানুষ তার মায়ের পেটে সৃষ্টির পদ্ধতি, তার রিজিক, আয়ু, কর্ম এবং তার দুর্ভাগ্য ও সৌভাগ্য লেখা।

তাকদীর ও শেষ আমলের হাদিস: মাতৃগর্ভে লেখা চার বিষয়ের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৯৫

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ الصَّادِق الْمَصْدُوقُ، قَالَ: إِنَّ أَحَدَكُمْ يُجْمعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَبْعَثُ اللهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، [ص: 208] وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ وَرِزْقَهُ وَأَجَلَهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةَ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كَتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ

যায়দ ইব্‌নু ওয়াহ্ব (রহঃ) হতে বর্ণিতঃ

‘আবদুল্লাহ (রাঃ) বলেন, সত্যবাদী হিসেবে গৃহীত আল্লাহর রাসূল (ﷺ) আমাদের নিকট হাদীস বর্ণনা করতে গিয়ে বলেছেন, নিশ্চয় তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ নিজ মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত বীর্যরূপে অবস্থান করে, অতঃপর তা জমাট বাঁধা রক্তে পরিণত হয়। ঐভাবে চল্লিশ দিন অবস্থান করে। অতঃপর তা মাংসপিণ্ডে পরিণত হয়ে (আগের মত চল্লিশ দিন) থাকে।অতঃপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন। আর তাঁকে চারটি বিষয়ে আদেশ দেয়া হয়। তাঁকে লিপিবদ্ধ করতে বলা হয়, তার আমল, তার রিযক, তার আয়ু এবং সে কি পাপী হবে না নেককার হবে। অতঃপর তার মধ্যে আত্মা ফুঁকে দেয়া হয়। কাজেই তোমাদের কোন ব্যক্তি আমল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যে, তার এবং জান্নাতের মাঝে মাত্র একহাত পার্থক্য থাকে। এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয়। তখন সে জাহান্নামবাসীর মত আমল করে। আর একজন আমল করতে করতে এমন স্তরে পৌঁছে যে, তার এবং জাহান্নামের মাঝে মাত্র একহাত তফাৎ থাকে, এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয়। ফলে সে জান্নাতবাসীর মত আমল করে।

সহীহুল বুখারী, পর্ব ৫৯: সৃষ্টির সূচনা, অধ্যায় ৬, হাঃ ৩২০৮; মুসলিম, পর্ব ৪৬ : কাদর বা ভাগ্য, অধ্যায়, অধ্যায় ১, হাঃ ২৬৪৩

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো তাকদীর, মাতৃগর্ভে সৃষ্টি এবং শেষ আমলের সতর্কতা। আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) বলেছেন, মানুষের সৃষ্টি মায়ের পেটে ধাপে ধাপে হয়। প্রথমে চল্লিশ দিন বীর্যরূপে, তারপর জমাট রক্ত, তারপর মাংসপিণ্ড। এরপর আল্লাহ একজন ফেরেশতা পাঠান এবং তাকে চারটি বিষয় লিখতে বলা হয়: আমল, রিযক, আয়ু এবং সে পাপী হবে না নেককার হবে। তারপর তার মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হয়। হাদিসের শেষ অংশ মানুষকে সতর্ক করে যে বাহ্যিকভাবে কেউ জান্নাতবাসীর কাজের কাছে পৌঁছেও অন্য পথে যেতে পারে, আবার কেউ জাহান্নামের কাজের কাছে থেকেও জান্নাতবাসীর কাজ করতে পারে। তাই নিজের শেষ অবস্থা নিয়ে সব সময় আল্লাহর কাছে ভরসা ও সতর্কতা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের সৃষ্টি আল্লাহর নির্ধারিত ধাপে হয়।
  • রিযক, আয়ু, আমল ও পরিণতি আল্লাহর জ্ঞানে লেখা থাকে।
  • শেষ আমল নিয়ে মুমিনকে সতর্ক থাকতে হয়।
  • ভালো আমল করেও অহংকার না করে আল্লাহর কাছে স্থিরতা চাইতে হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন