৪৬/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৯৬ - মাতৃগর্ভে তাকদীর লেখা

মানুষ তার মায়ের পেটে সৃষ্টির পদ্ধতি, তার রিজিক, আয়ু, কর্ম এবং তার দুর্ভাগ্য ও সৌভাগ্য লেখা।

মাতৃগর্ভে ফেরেশতা ও তাকদীর: রিযক, বয়স ও অবস্থার হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৯৬

حديث أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا، يَقُولُ: يَا رَبِّ نُطْفَةٌ يا رَبِّ عَلَقَةٌ يَا رَبِّ مُضْغَةٌ فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ، قَالَ: أَذَكَرٌ أَمْ أُنْثى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ) বলেনঃ আল্লাহ তাআলা মাতৃগর্ভের জন্যে একজন ফেরেশতা নির্ধারণ করেছেন। তিনি (পর্যায়ক্রমে) বলতে থাকেন, হে রব! এখন বীর্য-আকৃতিতে আছে। হে রব! এখন জমাট রক্তে পরিণত হয়েছে। হে রব! এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন জিজ্ঞেস করেনঃ পুরুষ, না স্ত্রী? সৌভাগ্যবান, না দুর্ভাগা? রিযক ও বয়স কত? আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ তার মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেয়া হয়।

সহীহুল বুখারী, পর্ব ৬ হায়য, অধ্যায় ১৭, হাঃ ৩১৮; মুসলিম, পর্ব ৪৬: কাদর বা ভাগ্য, অধ্যায়, অধ্যায় ১, হাঃ ২৬৪৬

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মাতৃগর্ভে সৃষ্টি ও তাকদীর লেখা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ মাতৃগর্ভের জন্য একজন ফেরেশতা নির্ধারণ করেছেন। তিনি পর্যায়ক্রমে বলেন, হে রব, এখন বীর্য; হে রব, এখন জমাট রক্ত; হে রব, এখন মাংসপিণ্ড। এরপর আল্লাহ যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন জিজ্ঞেস করা হয়: পুরুষ না নারী, সৌভাগ্যবান না দুর্ভাগা, রিযক কত, বয়স কত। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেওয়া হয়। এই হাদিস আমাদের আল্লাহর জ্ঞান, ক্ষমতা এবং সৃষ্টির সূক্ষ্ম ধাপের কথা মনে করায়। মানুষ নিজের শুরুটা দেখতে পায় না, কিন্তু আল্লাহ সব জানেন এবং সব কিছু তাঁর জ্ঞানে নির্ধারিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাতৃগর্ভের সৃষ্টি আল্লাহর জ্ঞান ও ক্ষমতার অধীন।
  • রিযক, বয়স ও অবস্থা আল্লাহর জ্ঞানে লেখা হয়।
  • মানুষের শুরু খুব দুর্বল, তাই অহংকারের জায়গা নেই।
  • তাকদীরের বিষয় আল্লাহর উপর ভরসা শেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন