৪৬/২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭০০ - আদম ও মূসার বিতর্কে তাকদীর

আদাম ও মূসা (আঃ)-এর মাঝে কথা কাটাকাটি।

আদম ও মূসা (আ.)-এর বিতর্ক: তাকদীর সম্পর্কে হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭০০

حديث أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: احْتَجَّ آدَمُ وَمُوسى فَقَالَ لَهُ مُوسى: يَا آدَمُ أَنْتَ أَبُونَا، خَيَّبْتَنَا، وَأَخْرَجْتَنَا مِنَ الْجَنَّةِ قَالَ لَهُ آدَمُ: يَا مُوسى اصْطَفَاكَ اللهُ بِكَلاَمِهِ، وَخَطَّ لَكَ بِيَدِهِ، أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَ اللهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَمُ مُوسى ثَلاَثًا

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আদাম ও মূসা (আঃ) (পরস্পরে) কথা কাটাকাটি করেন। মূসা (আঃ) বলেন, হে আদাম, আপনি তো আমাদের পিতা। আপনি আমাদেরকে বঞ্চিত করেছেন এবং আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন। আদাম (আঃ) মূসা (আঃ) কে বললেন, হে মূসা! আপনাকে তো আল্লাহ্ তা‘আলা স্বীয় কালামের মাধ্যমে সম্মানিত করেছেন এবং আপনার জন্য স্বীয় হাত দ্বারা লিখেছেন। অতএব আপনি কি আমাকে এমন একটি ব্যাপার নিয়ে তিরস্কার করছেন যা আমার সৃষ্টির চল্লিশ বছর পূর্বেই আল্লাহ্ নির্ধারণ করে রেখেছেন। তখন আদাম (আঃ) মূসা (আঃ)-এর উপর এই বিতর্কে জয়ী হলেন। উক্ত কথাটি রাসূলুল্লাহ্ (ﷺ) তিনবার বলেছেন।

সহীহুল বুখারী, পর্ব ৮২: তাকদীর, অধ্যায় ১১, হাঃ ৬৬১৪; মুসলিম, পর্ব ৪৬: কাদর বা ভাগ্য, অধ্যায়, অধ্যায় ২, হাঃ ২৬৫২

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭০০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো তাকদীর এবং আদম (আ.) ও মূসা (আ.)-এর কথোপকথন। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, আদম (আ.) ও মূসা (আ.) কথা কাটাকাটি করেন। মূসা (আ.) বলেন, আপনি আমাদের পিতা, আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে বের করেছেন। আদম (আ.) উত্তরে বলেন, আল্লাহ আপনাকে তাঁর কালামের মাধ্যমে সম্মানিত করেছেন এবং আপনার জন্য নিজ হাতে লিখেছেন। তারপর তিনি প্রশ্ন করেন, আপনি কি আমাকে এমন বিষয়ে তিরস্কার করছেন, যা আমার সৃষ্টির চল্লিশ বছর আগে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিনবার বলেছেন, আদম (আ.) মূসা (আ.)-এর উপর এই বিতর্কে জয়ী হলেন। হাদিসটি তাকদীরের গভীর বিষয়কে নবীদের কথোপকথনের মাধ্যমে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকদীর আল্লাহর পূর্বজ্ঞান ও নির্ধারণের বিষয়।
  • আদম (আ.) ও মূসা (আ.)-এর কথোপকথনে তাকদীরের শিক্ষা এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) স্পষ্ট করেছেন যে আদম (আ.) এই বিতর্কে জয়ী হন।
  • তাকদীরের বিষয়ে হাদিসের ভাষা মেনে সতর্কভাবে কথা বলা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন