৪৮/১০. অধ্যায়ঃ
লা-ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলা ও দোয়ার ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ১৭২৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭২৫
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ قَالَ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مَائَةَ مَرَّةٍ، حَطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যহ একশ’বার সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও।
সহীহুল বুখারী, পৰ্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৬৫, হাঃ ৬৪০৫; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা’আলার যিক্রের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১০, হাঃ ২৬৯১
