৪৮/১০. অধ্যায়ঃ
লা-ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলা ও দোয়ার ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ১৭২৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭২৬
حديث أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ عَشْرًا، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كلِّ شَيْءٍ قَدِيرٌ كَانَ كَمنْ أَعْتَقَ رَقَبَةً مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ
আবূ আইয়ূব আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দশবার لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كلِّ شَيْءٍ قَدِيرٌ পাঠ করল সে যেন ইসমাঈলের বংশের একজন গোলাম আযাদ করার ন্যায় (সওয়াব অর্জন করল)।
সহীহুল বুখারী, পৰ্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৬৪, হাঃ ৬৪০৩ ও ৬৪০৪; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিকরের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১০, হাঃ ৬২৯১-৬২৯৩
