৪৮/১৬. অধ্যায়ঃ
খারাপ পরিণতি ও ধ্বংসের মুখে পতিত হওয়া ইত্যাদি থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ।
আল লু'লু ওয়াল মারজান : ১৭৩৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৩৩
حديث أَبِي هُرَيْرَةَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَعَوَّذُ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বালা মুসীবতের কঠোরতা, দুর্ভাগ্যে নিপতিত হওয়া, নিয়মিত অশুভ পরিণাম এবং দুশমনের খুশী হওয়া থেকে পানাহ চাইলেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ২৮, হাঃ ৬৩৪৭; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিক্রের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১৬, হাঃ ২৭০৭
