৪৮/১৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৩৪ - ঘুমানোর আগে ওযু ও দোয়া

শয্যাগ্রহণ ও ঘুমানোর সময় কী বলবে?

ঘুমানোর আগে ওযু ও দোয়া: রাতের শেষ কথায় আল্লাহর কাছে সমর্পণ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৩৪

حديث الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأ وُضُوءَكَ لِلصَّلاَةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ ثُمَّ قُلِ: اللهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اللهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ، فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِقَالَ، فَرَدَدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا بَلَغْتُ اللهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ: وَرَسُولِكَ قَالَ: لاَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের উযূর মতো উযূ করে নেবে। তারপর ডান পাশে শুয়ে বলবেঃ “হে আল্লাহ! আমার জীবন তোমার নিকট সমর্পণ করলাম। আমার সকল কাজ তোমার নিকট অর্পণ করলাম এবং আমি তোমার আশ্রয় গ্রহণ করলাম তোমার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে। তুমি ব্যতীত প্রকৃত কোন আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই। হে আল্লাহ! আমি ঈমান আনলাম তোমার অবতীর্ণ কিতাবের উপর এবং তোমার প্রেরিত নবীর প্রতি।”অতঃপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয় তবে ইসলামের উপর তোমার মৃত্যু হবে। এ কথাগুলো (এ দোয়াটিকে) তোমার সর্বশেষ কথায় পরিণত কর। তিনি বলেন, ‘আমি নবী (ﷺ)-কে এ কথাগুলো পুনরায় শুনালাম। যখন (اللهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ) পর্যন্ত পৌঁছে (وَرَسُولِكَ) বললাম, তখন তিনি বললেনঃ না; বরং (وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ) বল।

সহীহুল বুখারী, পর্ব ৪: উযূ, অধ্যায় ৭৫, হাঃ ২৪৭; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিক্‌রের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১৭, হাঃ ২৭১০

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ঘুমানোর আগে দোয়া ও প্রস্তুতি। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, বিছানায় গেলে সালাতের ওযুর মতো ওযু করবে, তারপর ডান পাশে শুয়ে আল্লাহর কাছে নিজের জীবন ও কাজ সমর্পণের দোয়া পড়বে। দোয়ায় আছে—আল্লাহ ছাড়া আশ্রয় ও নাজাতের জায়গা নেই, তাঁর অবতীর্ণ কিতাব এবং প্রেরিত নবীর ওপর ঈমান। এরপর বলা হয়েছে, যদি সে রাতেই মৃত্যু হয়, তবে সে ফিতরাতের ওপর থাকবে। হাদিসে আরও দেখা যায়, দোয়ার শব্দ ঠিক রাখা গুরুত্বপূর্ণ; রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ‘রাসূল’ শব্দের জায়গায় ‘নবী’ বলতে সংশোধন করেছেন। তাই ঘুমের আগে দোয়া শুধু অভ্যাস নয়, ঈমানের ঘোষণা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘুমানোর আগে ওযু করা হাদিসে শেখানো হয়েছে।
  • ডান পাশে শোয়া এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা রাতের আমল।
  • ঘুমের দোয়ার শব্দ ঠিকভাবে শেখা দরকার।
  • রাতের শেষ কথা আল্লাহর স্মরণ হওয়া উত্তম।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন