৪৮/১৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৩৭ - গুনাহ মাফের বিস্তৃত দোয়া

যে সমস্ত খারাপ কাজ কেউ করেছে বা করেনি তা থেকে আশ্রয় চাওয়া।

গুনাহ মাফের দোয়া: ভুল, অজ্ঞতা ও গোপন অপরাধ থেকে ক্ষমা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৩৭

حديث أَبِي مُوسى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَدْعُو بِهذَا الدُّعِاءِ: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ وَعَمْدِي، وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي اللهُمَّ اغْفِرْ لِي [ص: 232] مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এরূপ দোয়া করতেনঃ “হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আমার যেসব গুনাহ আপনি আমার চেয়ে অধিক জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটি আমার ইচ্ছাকৃত গুনাহ ও আমার অজ্ঞতা এবং আমার উপহাসমূলক গুনাহ আর এ রকম গুনাহ যা আমার মধ্যে আছে। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন; যেসব গুনাহ আমি আগে করেছি ও পরে করেছি, যা গোপনে করেছি ও যা প্রকাশ্যে করেছি। আপনিই আগে বাড়ান আপনিই পশ্চাৎ ফেলেন এবং আপনিই সব কিছুর উপর সর্বশক্তিমান।”

সহীহুল বুখারী, পর্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৬০, হাঃ ৬৩৯৮; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিক্‌রের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১৮, হাঃ ২৭১৯

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ইস্তিগফার। নবী (صلى الله عليه وسلم) এমন দোয়া করতেন, যেখানে অনিচ্ছাকৃত গুনাহ, অজ্ঞতা, কাজের বাড়াবাড়ি এবং আল্লাহ যে গুনাহ বেশি জানেন—সবকিছুর জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এরপর ভুল, ইচ্ছাকৃত গুনাহ, উপহাসমূলক কাজ এবং নিজের মধ্যে থাকা সব ত্রুটির জন্য ক্ষমা চাওয়া হয়েছে। আবার আগে করা, পরে করা, গোপন ও প্রকাশ্য—সব ধরনের গুনাহের জন্য মাগফিরাত চাওয়া হয়েছে। এই দোয়া মানুষকে শেখায়, নিজের সব ভুল নিজে জানে না; আল্লাহ বেশি জানেন। তাই ইস্তিগফার হওয়া উচিত ব্যাপক, বিনয়ী এবং সত্যিকারের আত্মসমালোচনামূলক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুনাহের কিছু অংশ মানুষ নিজে জানে, কিছু আল্লাহ বেশি জানেন।
  • ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভুল—দুটির জন্যই ক্ষমা চাওয়া দরকার।
  • গোপন ও প্রকাশ্য গুনাহ থেকে মাগফিরাত চাইতে হয়।
  • আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান—এই বিশ্বাস দোয়ায় আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন