৪৮/১৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৩৯ - ঘুমানোর আগে তাসবীহ ফাতিমা
সকালে ও ঘুমানোর সময় তাসবিহ পড়া।
তাসবীহ ফাতিমা: ঘুমানোর আগে সহজ যিকিরের বড় শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১৭৩৯
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৩৯
حديث عَلِيٍّ، أَنَّ فَاطِمَةَ، عَلَيْهَا السَّلاَمُ، شَكَتْ مَا تَلْقَى مِنْ أَثَرِ الرَّحَا فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْيٌ فَانْطَلَقَتْ فَلَمْ تَجِدْهُ فَوَجَدَتْ عَائِشَةَ، فَأَخْبَرَتْهَا فَلَمَّا جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ عَائِشَةُ بِمَجِيءِ فَاطِمَةَ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَيْنَا، وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا فَذَهَبْتُ لأَقُومَ، فَقَالَ: عَلَى مَكَانِكُمَا فَقَعَدَ بَيْنَنَا، حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِيوَقَالَ: أَلاَ أُعلِّمُكُمَا خَيْرًا مِمَّا سَأَلْتُمَانِي إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا تُكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، وَتَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتَحْمَدَا ثَلاَثَةً وَثَلاَثِينَ فَهُوَ خَيْرٌ لَكمَا مِنْ خَادِمٍ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা (রাঃ) যাঁতা চালানোর কষ্ট সম্পর্কে একদা অভিযোগ প্রকাশ করলেন। এরপর নবী (ﷺ)-এর নিকট কিছু সংখ্যক যুদ্ধবন্দী আসল। ফাতিমা (রাঃ) নবী (ﷺ)-এর নিকট গেলেন। কিন্তু তাঁকে না পেয়ে, ‘আয়িশা (রাঃ)-এর নিকট তাঁর কথা বলে আসলেন। নবী (ﷺ) যখন ঘরে আসলেন তখন ফাতিমা (রাঃ)-এর আগমন ও উদ্দেশ্যের ব্যাপারে ‘আয়িশা (রাঃ) তাঁকে জানালেন।(‘আলী (রাঃ) বলেন) নবী (ﷺ) আমাদের এখানে আসলেন, যখন আমরা বিছানায় শুয়ে পড়েছিলাম। তাঁকে দেখে আমি উঠে বসতে চাইলাম। কিন্তু তিনি বললেন, তোমরা নিজ নিজ অবস্থায় থাক এবং তিনি আমাদের মাঝে এমনভাবে বসে পড়লেন যে আমি তাঁর দুই পায়ের শীতলতা আমার বক্ষে অনুভব করলাম। তিনি বললেন, তোমরা যা চেয়েছিলে আমি কি তার চেয়েও উত্তম জিনিস শিক্ষা দিব না? তোমরা যখন ঘুমানোর উদ্দেশে বিছানায় যাবে তখন চৌত্রিশ বার “আল্লাহ্ আকবার” তেত্রিশবার “সুবহানাল্লাহ”, তেত্রিশবার “আল হামদুলিল্লাহ” পড়ে নিবে। এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম।
সহীহুল বুখারী, পর্ব ৬২ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায় ৯, হাঃ ৩৭০৫; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিক্রের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১৯, হাঃ ২৭২৭
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ঘুমানোর আগের যিকির। ফাতিমা (রাঃ) ঘরের কাজের কষ্টের কথা জানাতে গিয়েছিলেন। নবী (صلى الله عليه وسلم) রাতে আলী (রাঃ) ও ফাতিমা (রাঃ)-এর কাছে এসে তাঁদের এমন কিছু শেখালেন, যা তাঁরা যে সাহায্য চেয়েছিলেন তার চেয়েও উত্তম। তিনি বললেন, বিছানায় গেলে ৩۴ বার আল্লাহু আকবার, ۳۳ বার সুবহানাল্লাহ এবং ۳۳ বার আলহামদুলিল্লাহ পড়বে। হাদিসে বলা হয়েছে, এটি খাদিমের চেয়ে উত্তম। এখানে কষ্ট দূর করার বাহ্যিক উপায় না দিয়ে নবী (صلى الله عليه وسلم) এমন যিকির শেখালেন, যা বান্দাকে আল্লাহর স্মরণে শক্তি ও সান্ত্বনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘুমানোর আগে তাসবীহ, তাহমীদ ও তাকবীর পড়া শেখানো হয়েছে।
- ঘরের কষ্টের সময় আল্লাহর যিকির বড় সান্ত্বনা হতে পারে।
- নবী (صلى الله عليه وسلم) ۳۴, ۳۳, ۳۳ সংখ্যায় এই আমল শেখিয়েছেন।
- আল্লাহর স্মরণ অনেক সময় বাহ্যিক সুবিধার চেয়েও উত্তম শিক্ষা দেয়।
