৪৯/৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৫৯ - সালাত ও গুনাহ ক্ষমার আশা

আল্লাহ তা‘আলার বাণী- ‘নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে মুছে দেয়’।

সালাতের ফজিলত: ভুলের পর আল্লাহর দিকে ফেরা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৫৯

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ قَالَ: وَلَمْ يَسْأَلْهُ عَنْهُ قَالَ: وَحَضَرَتِ الصَّلاَةُ، فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلاَةَ، قَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْ فِيَّ كِتَابَ اللهِ قَالَ: أَلَيْسَ قَدْ صَلَّيْتَ مَعَنَا قَالَ: نعمْ قَالَ: فَإِنَّ اللهَ قَدْ غَفَرَ لَكَ ذَنْبَكَ (أَوْ قَالَ) حَدَّكَ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর কাছে ছিলাম। তখন এক ব্যক্তি তাঁর কাছে এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। তাই আমার উপর শাস্তি প্রয়োগ করুন। কিন্তু তিনি তাকে অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করলেন না। আনাস (রাঃ) বলেন তখন সালাতের সময় এসে গেল। সে ব্যক্তি নবী (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করল।যখন নবী (ﷺ) সালাত আদায় করলেন, তখন সে ব্যক্তি তাঁর কাছে গিয়ে দাঁড়াল এবং বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। তাই আমার উপর আল্লাহ্‌র বিধান প্রয়োগ করুন। তিনি বললেনঃ তুমি কি আমার সাথে সালাত আদায় করনি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন নিশ্চয় আল্লাহ্ তোমার গুনাহ্ ক্ষমা করে দিয়েছেন। অথবা বললেনঃ তোমার শাস্তি (ক্ষমা করে দিয়েছেন)।

সহীহুল বুখারী, পর্ব ৮৬ : দণ্ডবিধি, অধ্যায় ২৭, হাঃ ৬৮২৩; মুসলিম, পর্ব ৪৯ : তাওবাহ, অধ্যায় ৭, হাঃ ২৭৬৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো সালাত ও ক্ষমা। এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলল, সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাই তার ওপর শাস্তি প্রয়োগ করা হোক। নবী صلى الله عليه وسلم তখন অপরাধের বিস্তারিত জানতে চাননি। সালাতের সময় হলে সে ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে সালাত আদায় করল। পরে আবার সে একই কথা বললে নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের সঙ্গে সালাত আদায় করোনি? সে বলল, হ্যাঁ। তখন নবী صلى الله عليه وسلم বললেন, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, অথবা তোমার শাস্তি ক্ষমা করেছেন। এই হাদিসে সালাতের গুরুত্ব ও আল্লাহর ক্ষমার আশা দেখা যায়। তবে এটি নিজের ইচ্ছায় গুনাহ করার সাহস নয়; বরং ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসার পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত মানুষের জন্য আল্লাহর দিকে ফিরে আসার বড় মাধ্যম।
  • ভুলের পর অনুতাপ ও ইবাদতের পথে চলা দরকার।
  • আল্লাহ তাঁর ইচ্ছায় বান্দার গুনাহ ক্ষমা করতে পারেন।
  • হাদিসটি গুনাহকে সহজ করার জন্য নয়, সংশোধনের জন্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন