৫০/০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৬৮ - আল্লাহ গোপন কথাও শুনেন
মুনাফিক ও তাদের হুকুম
আল্লাহ গোপন কথাও শুনেন: কিয়ামতের সাক্ষ্যের হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৭৬৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৬৮
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، قَالَ: اجْتَمَعَ عِنْدَ الْبَيْتِ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ، أَوْ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ كَثِيرَةٌ شَحْمُ بُطُونِهِمْ قَلَيلَةٌ فِقْهُ قُلُوبِهِمْ فَقَالَ أَحَدُهُمْ: أَتُرَوْنَ أَنَّ اللهَ يَسْمَعُ مَا نَقُولُ قَالَ الآخَرُ: يَسْمَعُ إِنْ جَهَرْنَا، وَلاَ يَسْمَعُ إِنْ أَخْفَيْنَا وَقَالَ الآخَرُ: إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا، فَإِنَّهُ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ ﴾وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ وَلاَ جُلُودُكُمْ﴿ الآيةَ
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
কাবার কাছে দুইজন কুরাইশী এবং একজন সাকাফী অথবা দুইজন সাকাফী ও একজন কুরাইশী একত্রিত হয়। তাদের পেটের মেদ ছিল অধিক; কিন্তু অন্তরে বুদ্ধি ছিল কম। তাদের একজন বলল, তোমাদের কি ধারণা, আমরা যা বলছি তা কি আল্লাহ্ শুনছেন? উত্তরে অপর এক ব্যক্তি বলল, আমরা যদি জোরে বলি, তাহলে তিনি শুনতে পান। আর যদি চুপে চুপে বলি, তাহলে তিনি শুনতে পান না। তৃতীয় ব্যক্তি বলল, আমরা জোরে বললে যদি তিনি শুনতে পান, তাহলে চুপে চুপে বললেও তিনি শুনতে পাবেন।তখন আল্লাহ্ অবতীর্ণ করলেন, ‘তোমাদের চোখ, কান এবং তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এ থেকে তোমরা কখনো নিজেদের লুকাতে পারবে না..... (হা মীম সিজদাহঃ ২২; আয়াতের শেষ পর্যন্ত)।
সহীহুল বুখারী, পর্ব ৬৫: তাফসীর, অধ্যায় ২, হাঃ ৪৮১৭
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে কাবার কাছে কয়েকজন লোকের কথোপকথন এসেছে। তারা আলোচনা করছিল, আল্লাহ কি তাদের কথা শুনছেন? একজন বলল, জোরে বললে শুনেন, চুপে বললে শুনেন না। আরেকজন বলল, জোরে বললে যদি শুনেন, তাহলে চুপে বললেও শুনবেন। তখন আয়াত নাজিল হয়, তোমরা লুকাতে পারতে না যে তোমাদের কান, চোখ ও চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাদিসের মূল শিক্ষা হলো, আল্লাহ প্রকাশ্য ও গোপন সব জানেন। মানুষের কথা, দৃষ্টি ও কাজ কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে নয়। তাই মুমিনের উচিত গোপন অবস্থাতেও আল্লাহকে ভয় করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ প্রকাশ্য ও গোপন কথা শুনেন।
- কিয়ামতের দিন দেহের অঙ্গও সাক্ষ্য দিতে পারে।
- গোপনে পাপকে হালকা মনে করা ঠিক নয়।
- আল্লাহর জ্ঞান সম্পর্কে সঠিক বিশ্বাস রাখা জরুরি।
