৫০/০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৬৭ - মুনাফিকের জানাযা ও আল্লাহর নির্দেশ

মুনাফিক ও তাদের হুকুম

মুনাফিকের জানাযা: আবদুল্লাহ ইবনু উবাইয়ের হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৬৭

حديث ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ عَبْدَ اللهِ بْنَ أُبَيٍّ، لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَمِيصَهُ فَقَالَ: آذِنِّي أُصَلِّي عَلَيْهِ فَآذَنَه فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ، جَذَبَهُ عُمَرُ رضي الله عنه فَقَالَ: أَلَيْسَ اللهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ فَقَالَ: أَنَا بَيْنَ خِيْرَتَيْنِ قَالَ (اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّة، فَلَنْ يَغْفِرَ اللهُ لَهُمْ) فَصَلَّى عَلَيْهِ فَنَزَلَتْ (وَلاَ تصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا)

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

‘আবদুল্লাহ্ ইব্‌নু উবাই (মুনাফিক সর্দার)-এর মৃত্যু হলে তার পুত্র (যিনি সাহাবী ছিলেন) নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, আপনার জামাটি আমাকে দান করুন। আমি সেটা দিয়ে আমার পিতার কাফন পরাতে ইচ্ছে করি। আর আপনি তার জানাযা পড়বেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন। নবী (ﷺ) নিজের জামাটি তাঁকে দিয়ে দিলেন এবং বললেনঃ আমাকে খবর দিও, আমি তার জানাযা আদায় করব। তিনি তাঁকে খবর দিলেন। যখন নবী (ﷺ) তার জানাযা আদায়ের ইচ্ছে করলেন, তখন ‘উমর (রাঃ) তাঁর দৃষ্টি আকর্ষণ করে বললেন, আল্লাহ্ কি আপনাকে মুনাফিকদের জানাযা আদায় করতে নিষেধ করেননি? তিনি বললেনঃ আমাকে তো দুইটির মধ্যে কোন একটি করার ইখতিয়ার দেয়া হয়েছে।আল্লাহ্ তা‘আলা বলেছেন اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّة، فَلَنْ يَغْفِرَ اللهُ لَهُمْ (যার অর্থ) “আপনি তাদের (মুনাফিকদের) জন্য মাগফিরাত কামনা করুন বা মাগফিরাত কামনা না-ই করুন (একই কথা) আপনি যদি সত্তর বারও তাদের জন্য মাগফিরাত কামনা করেন; কখনো আল্লাহ্ তাদের ক্ষমা করবেন না” (সূরা আত-তাওবা ৯/৮০)।কাজেই তিনি তার জানাযা পড়লেন, অতঃপর নাযিল হলঃ (যার অর্থ) “তাদের কেউ মৃত্যুবরণ করলে আপনি তাদের জানাযা কখনো আদায় করবেন না” (সূরা আত-তাওবা ৯/৮৪)।

সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ২২, হাঃ ১২৬৯; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ১, হাঃ ২৭৭৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু উবাইয়ের মৃত্যুর পর তার পুত্র নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। তিনি নবীজির জামা চান, যাতে তা দিয়ে পিতাকে কাফন দেওয়া যায়। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জানাযা ও মাগফিরাতের দোয়ার অনুরোধও করেন। নবী (صلى الله عليه وسلم) জামা দেন এবং জানাযা পড়তে চান। তখন উমার (রাঃ) স্মরণ করিয়ে দেন যে, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা সম্পর্কে আয়াত আছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, তাঁকে তখন দুই পথের একটি ইখতিয়ার দেওয়া হয়েছে। পরে তিনি জানাযা পড়েন। এরপর নাজিল হয়, তাদের কেউ মারা গেলে জানাযা আদায় করবেন না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর নির্দেশ নাজিল হলে সেটিই চূড়ান্ত বিধান।
  • নবী (صلى الله عليه وسلم) মানুষের অনুরোধ শুনতেন এবং দয়া দেখাতেন।
  • উমার (রাঃ) আল্লাহর বিধান স্মরণ করিয়ে দিতে আগ্রহী ছিলেন।
  • মুনাফিকদের বিষয়ে বাহ্যিক আচরণের পাশাপাশি ওহীর নির্দেশ গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন