১৬/১০. অধ্যায়ঃ
কোন অসুবিধার কারনে ইহরাম অবস্থায় মাথা কামানো জায়িয, মাথা কামালে ফিদ্ইয়াহ্ দেয়া ওয়াজিব এবং ফিদ্ইয়ার পরিমাণ
সহিহ মুসলিম : ২৭৭৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৭৪
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَصْبَهَانِيِّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَعْقِلٍ، حَدَّثَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ، - رضى الله عنه - أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مُحْرِمًا فَقَمِلَ رَأْسُهُ وَلِحْيَتُهُ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَرْسَلَ إِلَيْهِ فَدَعَا الْحَلاَّقَ فَحَلَقَ رَأْسَهُ ثُمَّ قَالَ لَهُ " هَلْ عِنْدَكَ نُسُكٌ " . قَالَ مَا أَقْدِرُ عَلَيْهِ . فَأَمَرَهُ أَنْ يَصُومَ ثَلاَثَةَ أَيَّامٍ أَوْ يُطْعِمَ سِتَّةَ مَسَاكِينَ لِكُلِّ مِسْكِينَيْنِ صَاعٌ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِ خَاصَّةً { فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ} ثُمَّ كَانَتْ لِلْمُسْلِمِينَ عَامَّةً .
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ইহরাম অবস্থায় নবী (ﷺ)-এর সাথে রওনা হন। তাঁর মাথা ও দাড়িতে উকুন ধরে যায়। নবী (ﷺ) তা জানতে পেরে তাঁকে ডেকে পাঠালেন এবং একজন নাপিতও ডাকলেন। তিনি তার মাথা মুড়িয়ে দিলেন। অতঃপর তিনি বললেন, “তোমার সাথে কুরবানির পশু আছে কি?” তিনি বললেন, “আমি তা সংগ্রহ করতে সক্ষম নই।”অতঃপর নবী (ﷺ) তাঁকে তিন দিন রোযা রাখার অথবা ছয়জন মিসকিনের প্রত্যেককে এক সা’ করে খাদ্য দান করার নির্দেশ দিলেন। আল্লাহ তা‘আলা বিশেষ করে তাঁর প্রসঙ্গে নাজিল করলেন, “তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ হবে অথবা যার মাথায় কোনো অসুখ হবে...”। অতঃপর এ আয়াতের নির্দেশ সাধারণভাবে সকল মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৫১, ইসলামীক সেন্টারঃ ২৭৪৯
