৫০/৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৭৮ - জান্নাতীদের মেহমানদারী ও কিয়ামতের রুটি
জান্নাতীদের আপ্যায়ন।
জান্নাতীদের মেহমানদারী: কিয়ামতের দিনের রুটি ও তরকারি
আল-লু'লু ওয়াল মারজান : ১৭৭৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৭৮
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَكُونُ الأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ خُبْزَةً وَاحِدَةً يَتَكَفَّؤُهَا الْجَبَّارُ بِيَدِهِ، كَمَا يَكْفَأُ أَحَدُكُمْ خُبْزَتَهُ فِي السَّفَرِ، نُزُلاً لأَهْلِ الْجَنَّةِفَأَتَى رَجُلٌ مِنَ الْيَهُودِ، فَقَالَ: بَارَكَ الرَّحْمنُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ أَلاَ أُخْبِرُكَ بِنُزُلِ أَهْلِ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ: بَلَى قَالَ: تَكُونُ الأَرْضُ خُبْزَةً وَاحِدَةً كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَظَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا، ثُمَّ ضَحِكَ، حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَالَ: أَلاَ أُخْبِرُكَ بِإِدَامِهِمْ قَالَ: إِدَامُهُمْ بَالاَمٌ وَنُونٌ قَالُوا: وَمَا هذَا قَالَ: ثَوْرٌ وَنُونٌ، يَأْكُلُ مِنْ زَائِدَةِ كَبدِهِمَا سَبْعُونَ أَلْفًا
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন সমস্ত যমীন একটি রুটি হয়ে যাবে। আর আল্লাহ তা‘আলা বেহেশতীদের মেহমানদারীর জন্য তাকে স্বহস্তে তুলে নেবেন। যেমন তোমাদের মাঝে কেউ সফরের সময় তার রুটি হতে তুলে নেয়। এমন সময় একজন ইয়াহূদী এলো এবং বলল, হে আবুল কাসিম! দয়াময় আপনাকে বারাকাত প্রদান করুন। কিয়ামতের দিন বেহেশতবাসীদের আতিথেয়তা সম্পর্কে আপনাকে কি জানাব না? তিনি বললেনঃ হ্যাঁ। লোকটি বলল, (সেই দিন) সমস্ত ভূ-মণ্ডল একটি রুটি হয়ে যাবে। যেমন নবী (ﷺ) বলেছিলেন (লোকটিও সেরূপই বলল)।এবার নবী (ﷺ) আমাদের দিকে তাকালেন এবং হাসলেন। এমনকি তাঁর চোয়ালের দাঁতসমূহ প্রকাশ পেল। এরপর তিনি বললেনঃ তবে কি আমি তোমাদেরকে (সেই রুটির) তরকারী সম্পর্কে বলব না? তিনি বললেনঃ তাদের তরকারী হবে বালাম এবং নুন। সাহাবাগণ বললেন, সে আবার কি? তিনি বললেনঃ ষাঁড় এবং মাছ। এদের কলিজার গুরদা থেকে সত্তর হাজার লোক খেতে পারবে।
সহীহুল বুখারী, পর্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৪৪, হাঃ ৬৫২০; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ৩, হাঃ ২৭৯২
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিন জান্নাতীদের মেহমানদারীর একটি আশ্চর্য বর্ণনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, সেদিন পুরো জমিন একটি রুটির মতো হবে এবং আল্লাহ তা জান্নাতীদের জন্য মেহমানদারী হিসেবে তুলে নেবেন। একজন ইয়াহূদী এসে একই কথা বললে নবী (صلى الله عليه وسلم) হাসেন। এরপর তিনি জান্নাতীদের তরকারির কথাও বলেন: বালাম ও নুন, অর্থাৎ ষাঁড় ও মাছ। তাদের কলিজার অংশ থেকে অনেক মানুষ খেতে পারবে বলে উল্লেখ আছে। হাদিসের মূল শিক্ষা হলো, আখিরাতে আল্লাহ জান্নাতবাসীদের জন্য এমন নিয়ামত প্রস্তুত রেখেছেন যা দুনিয়ার সাধারণ অভিজ্ঞতার বাইরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জান্নাতীদের জন্য আল্লাহ বিশেষ মেহমানদারী প্রস্তুত রাখবেন।
- আখিরাতের নিয়ামত দুনিয়ার অভ্যাস দিয়ে পুরো বোঝা যায় না।
- নবী (صلى الله عليه وسلم) সাহাবাদের আখিরাতের খবর শিক্ষা দিতেন।
- জান্নাতের আশা মানুষকে আল্লাহর আনুগত্যে উৎসাহ দেয়।
