৫১/২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮০২ - জান্নাতীদের উপর আল্লাহর সন্তুষ্টি
জান্নাতবাসীদের উপর আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টি এবং তিনি কখনও কোনদিন তাদের উপর রাগান্বিত হবেন না।
আল্লাহর সন্তুষ্টি: জান্নাতীদের জন্য শ্রেষ্ঠ দানের হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৮০২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮০২
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللهَ يَقُولُ لأَهْلِ الْجَنَّةِ: يَا أَهْلَ الْجَنَّةِ يَقُولُونَ: لَبَّيْكَ، رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذلِكَ قَالُوا: يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা‘আলা জান্নাতীগণকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতীগণ! তারা জবাবে বলবে, হে আমাদের প্রভু! হাজির, আমরা আপনার সমীপে হাজির। এরপর আল্লাহ্ তা‘আলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার মাখ্লুকাতের ভিতর থেকে কাউকেই দান করেননি।অতএব আমরা কেন সন্তুষ্ট হব না? তখন তিনি বলবেন, আমি এর চেয়েও উত্তম কিছু তোমাদেরকে দান করব। তারা বলবে, প্রভু হে! এর চেয়েও উত্তম সে কোন্ বস্তু? আল্লাহ্ তা‘আলা বলবেন, তোমাদের ওপর আমি আমার সন্তুষ্টি অবধারিত করব। এরপর আমি আর কখনও তোমাদের ওপর অসন্তুষ্ট হব না।
সহীহুল বুখারী, পর্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫১, হাঃ ৬৫৪৯;মুসলিম, পর্ব ৫১: জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা, অধ্যায় ২, হাঃ ২৮২৯
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে জান্নাতীদের সঙ্গে আল্লাহ্ তা‘আলার এক সম্মানিত কথোপকথনের কথা এসেছে। আল্লাহ জান্নাতীদের ডাকবেন, তারা বিনয়ের সঙ্গে সাড়া দেবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা সন্তুষ্ট হয়েছে কি না। জান্নাতীরা বলবে, আল্লাহ তাদের এমন দান করেছেন যা অন্য কাউকে দেননি, তাই তারা সন্তুষ্ট না হয়ে পারে না। এরপর আল্লাহ তাদের আরও উত্তম দানের কথা জানাবেন। সেই দান হলো, তিনি তাদের ওপর তাঁর সন্তুষ্টি অবধারিত করবেন এবং আর কখনও অসন্তুষ্ট হবেন না। আল্লাহর সন্তুষ্টি, জান্নাতের নিয়ামত ও জান্নাতীদের পুরস্কার—এই তিনটি বিষয় এই হাদিসে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এতে বোঝা যায়, জান্নাতের আনন্দ শুধু বস্তুগত সুখ নয়; আল্লাহর সন্তুষ্টিই সেখানে বড় সম্মান।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জান্নাতীদের জন্য আল্লাহর সন্তুষ্টি এক মহান দান।
- জান্নাতের নিয়ামত পেয়ে বান্দারা আল্লাহর অনুগ্রহ স্বীকার করবে।
- আল্লাহর সন্তুষ্টি লাভের আশা মুমিনের জীবনে বড় প্রেরণা।
