৫১/৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮০৫ - জান্নাতে প্রথম প্রবেশকারীদের রূপ

যে দলটি জান্নাতে প্রথমে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলজ্বল করবে, তাদের ও তাদের স্ত্রীদের বর্ণনা।

জান্নাতীদের বৈশিষ্ট্য: প্রথম প্রবেশকারীদের উজ্জ্বল রূপ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮০৫

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً؛ لاَ يَبُولُونَ، وَلاَ يَتَغَوَّطُونَ، وَلاَ يَتْفِلُونَ، وَلاَ يَمْتَخِطُونَ أَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ الأَنجُوجُ عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمُ الْحُورُ الْعِينُ عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার রাতের চন্দ্রের মত উজ্জ্বল। অতঃপর যে দল তাদের অনুগামী হবে তাদের মুখমণ্ডল হবে আকাশের সর্বাধিক দীপ্তিমান উজ্জ্বল তারকার ন্যায়। তারা পেশাব করবে না, পায়খানা করবে না। তাদের থুথু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক হতে শ্লেষ্মাও বের হবে না। তাদের চিরুণী হবে স্বর্ণের তৈরী। তাদের ঘাম হবে মিসকের মত সুগন্ধযুক্ত। তাদের ধনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাষ্ঠের। বড় চক্ষু বিশিষ্ট হুরগণ হবেন তাদের স্ত্রী। তাদের সকলের দেহের গঠন হবে একই। তারা সবাই তাদের আদি পিতা আদাম (আঃ)-এর আকৃতিতে হবেন। উচ্চতায় তাদের দেহের দৈর্ঘ্য হবে ষাট হাত।

সহীহুল বুখারী, পর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ১, হাঃ ৩৩২৭; মুসলিম, পর্ব ৫১ : জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা, অধ্যায় ৬, হাঃ ২৮২৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে জান্নাতে প্রথম প্রবেশকারী দলের বিশেষ বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তাদের মুখমণ্ডল পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে। পরের দল হবে আকাশের উজ্জ্বল তারকার মতো। জান্নাতে তাদের পেশাব, পায়খানা, থুথু বা নাকের শ্লেষ্মার প্রয়োজন হবে না। তাদের চিরুণী হবে স্বর্ণের, ঘাম হবে মিসকের মতো সুগন্ধযুক্ত, আর সুগন্ধির ধনুচি হবে চন্দন কাষ্ঠের। তাদের দেহের গঠন এক রকম হবে এবং তারা আদম عليه السلام-এর আকৃতিতে থাকবে। জান্নাতীদের বৈশিষ্ট্য, জান্নাতের সৌন্দর্য ও জান্নাতের নিয়ামত—এই হাদিসে খুব স্পষ্টভাবে এসেছে। এসব কথা মুমিনকে জান্নাতের প্রতি আশা দেয়, তবে হাদিসের বাইরে নিজে থেকে কিছু যোগ করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতীদের অবস্থা হবে সুন্দর, পবিত্র ও সম্মানিত।
  • জান্নাতের জীবন দুনিয়ার কষ্টকর প্রয়োজন থেকে মুক্ত থাকবে।
  • জান্নাতের বর্ণনা মুমিনের অন্তরে আখিরাতের আশা বাড়ায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন