৫১/১১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮০৭ - আদম আ. ও সালামের শিক্ষা

কতক লোক জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মত।

সালামের শিক্ষা: আদম আ. ও ফেরেশতাদের জবাবের হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮০৭

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَلَقَ اللهُ آدَمَ، وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ثُمَّ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ الْمَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ [ص: 290] تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكِ فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ فَزَادُوهُ، وَرَحْمَةُ اللهِ فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, আল্লাহ তা‘আলা আদাম (আঃ)-কে সৃষ্টি করলেন। তাঁর দেহের দৈর্ঘ্য ছিল ষাট হাত। অতঃপর তিনি (আল্লাহ) তাঁকে (আদমকে) বললেন, যাও, ঐ ফেরেশতা দলের প্রতি সালাম কর এবং তাঁরা তোমার সালামের জওয়াব কিভাবে দেয় তা মনোযোগ দিয়ে শোন। কারণ এটাই হতে তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি। অতঃপর আদাম (আঃ) (ফেরেশতাদের) বললেন, “আসসালামু আলাইকুম”। ফেরেশতামণ্ডলী তাঁর উত্তরে “আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ” বললেন। ফেরেশতারা সালামের জওয়াবে “ওয়া রহমাতুল্লাহ” শব্দটি বাড়িয়ে বললেন। যারা জান্নাতে প্রবেশ করবেন তাঁরা আদাম (আঃ)-এর আকৃতি বিশিষ্ট হবেন। তবে আদাম সন্তানের দেহের দৈর্ঘ্য সর্বদা কমতে কমতে বর্তমান পরিমাপে এসেছে।

সহীহুল বুখারী, পর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ১, হাঃ ৩৩২৬; মুসলিম, পর্ব ৫১ : জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা, অধ্যায় ১১, হাঃ ২৮৪১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদম عليه السلام-এর সৃষ্টি, তাঁর দেহের দৈর্ঘ্য এবং সালামের রীতির কথা এসেছে। নবী صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহ আদম عليه السلام-কে সৃষ্টি করেন এবং তাঁর দৈর্ঘ্য ছিল ষাট হাত। এরপর আল্লাহ তাঁকে ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দিতে বলেন এবং তাদের জবাব শুনতে বলেন। কারণ সেটিই হবে আদম عليه السلام ও তাঁর সন্তানদের সালামের রীতি। আদম عليه السلام বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাবে বললেন, আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ। তারা জবাবে ওয়া রহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বলেন। হাদিসে আরও এসেছে, যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম عليه السلام-এর আকৃতিতে হবে। সালাম, আদম আ.-এর সৃষ্টি ও জান্নাতীদের আকৃতি—এই হাদিসের প্রধান বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাম মুসলিমদের একটি প্রাচীন ও সম্মানিত অভিবাদন।
  • সালামের জবাবে রহমতের দোয়া যোগ করা সুন্দর শিক্ষা।
  • জান্নাতীদের আকৃতি সম্পর্কে হাদিসে আদম আ.-এর আকৃতির কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন