৫১/১৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮১১ - কিয়ামতের দিন মৃত্যুকে যবেহ করা
অত্যাচারী ও উদ্ধতরা জাহান্নামের আগুনে এবং দুর্বল ও বিনীতরা জান্নাতে প্রবেশ করবে।
মৃত্যুকে যবেহ করা: জান্নাত ও জাহান্নামের স্থায়ী জীবনের হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৮১১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮১১
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ، فَيُنَادِي مُنَادٍ، يَا أَهْلَ الْجَنَّةِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرونَ فَيَقُولُ: هَلْ تَعْرِفُونَ هذَا فَيَقُولُونَ: نَعَمْ هذَا الْمَوْتُ وَكلُّهُمْ قَدْ رَأَوْهُ ثُمَّ يُنَادِي: يَا أَهْلَ النَّارِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ: هَلْ تَعْرِفُونَ هذَا فَيَقُولُونَ: نَعَمْ هذَا الْمَوْتُ وَكُلُّهُمْ قَدْ رَآه فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ: يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ، فَلاَ مَوْتَ وَيَا أَهْلَ النَّار خُلُودٌ، فَلاَ مَوْتَ ثُمَّ قَرَأَ ﴾وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ، وَهؤُلاَءِ فِي غَفْلَةٍ، أَهْل الدُّنْيَا، وَهُمْ لاَ يُؤْمِنُونَ﴿
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, কিয়ামত দিবসে মৃত্যুকে একটি ধূসর রঙের মেষের আকারে আনা হবে। তখন একজন সম্বোধনকারী ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসী! তখন তারা ঘাড় মাথা উঁচু করে দেখতে থাকবে। সম্বোধনকারী বলবে, তোমরা কি একে চিন? তারা বলবেন হ্যাঁ, এ হল মৃত্যু। কেননা সকলেই তাকে দেখেছে।তারপর সম্বোধনকারী আবার ডেকে বলবেন, হে জাহান্নামবাসী! জাহান্নামীরা মাথা উঁচু করে দেখতে থাকবে, তখন সম্বোধনকারী বলবে তোমরা কি একে চিন? তারা বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। কেননা তারা সকলেই তাকে দেখেছে। তারপর (সেটি) যবেহ করা হবে। আর ঘোষক বলবেন, হে জান্নাতবাসী! স্থায়ীভাবে (এখানে) থাক। তোমাদের আর কোন মৃত্যু নেই। আর হে জাহান্নামবাসী! চিরদিন (এখানে) থাক। তোমাদের আর মৃত্যু নেই। এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) পাঠ করলেন “তাদের সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্বন্ধে যখন সকল ফয়সালা হয়ে যাবে অথচ এখন তারা গাফিল, তারা অসতর্ক দুনিয়াবাসী-অবিশ্বাসী।”
সহীহুল বুখারী, পর্ব ৬৫: তাফসীর, অধ্যায় ১, হাঃ ৪৭৩০; মুসলিম, পর্ব ৫১ : জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা, অধ্যায় ১৩, হাঃ ২৮৪৯
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিনের এক বড় ঘোষণার কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মৃত্যুকে ধূসর রঙের মেষের আকারে আনা হবে। ঘোষক জান্নাতবাসীদের ডাকবেন, তারা দেখবে এবং চিনবে যে এটি মৃত্যু। তারপর জাহান্নামবাসীদের ডাকা হবে, তারাও চিনবে যে এটি মৃত্যু। এরপর মৃত্যুকে যবেহ করা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, স্থায়ীভাবে থাক, আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসী, স্থায়ীভাবে থাক, আর মৃত্যু নেই। এরপর নবী صلى الله عليه وسلم পরিতাপের দিনের আয়াত পাঠ করেন। মৃত্যু, কিয়ামত, জান্নাতের স্থায়িত্ব এবং জাহান্নামের স্থায়িত্ব—এই হাদিসের মূল বিষয়। এতে দুনিয়ার গাফিলতি থেকে জাগ্রত হওয়ার শক্তিশালী বার্তা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আখিরাতে এক সময় মৃত্যুর সমাপ্তির ঘোষণা হবে।
- জান্নাতীদের জন্য স্থায়ী জীবন আনন্দের কারণ হবে।
- জাহান্নামীদের জন্য একই ঘোষণা গভীর দুঃখের কারণ হবে।
- দুনিয়ার গাফিলতি থেকে সতর্ক হওয়া জরুরি।
