৫২/২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৩১ - কাবা আক্রমণকারী বাহিনী ও নিয়ত

কাবা আক্রমণকারী সৈন্যদলের যমীনে দেবে যাওয়া।

নিয়ত অনুযায়ী পুনরুত্থান: কাবা অভিমুখী বাহিনীর হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৩১

حديث عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ، فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ، يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ: يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, (পরবর্তী যামানায়) একদল সৈন্য কাবা (ধ্বংসের উদ্দেশে) অভিযান চালাবে। যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের আগের পিছের সকলকে জমিনে ধ্বসিয়ে দেয়া হবে। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! তাদের অগ্রবাহিনী ও পশ্চাৎবাহিনী সকলকে কিভাবে ধ্বসিয়ে দেয়া হবে, অথচ সে সেনাবাহিনীতে তাদের বাজারের (পণ্য-সামগ্রী বহনকারী) লোকও থাকবে এবং এমন লোকও থাকবে যারা তাদের দলভুক্ত নয়, তিনি বললেন, তাদের আগের পিছের সকলকে ধ্বসিয়ে দেয়া হবে। তারপরে (কেয়ামতের দিবসে) তাদের নিজেদের নিয়্যাত অনুযায়ী উত্থিত করা হবে।

সহীহুল বুখারী, পর্ব ৩৪ : ক্রয়-বিক্রয়, অধ্যায় ৪৯, হাঃ ২১১৮; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ২, হাঃ ২৮৮৩

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে একদল সৈন্যের কথা এসেছে যারা কাবার দিকে অভিযান চালাবে। তারা বায়দা নামক স্থানে পৌঁছালে তাদের আগের ও পিছের সবাইকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। আয়িশা (রাঃ) প্রশ্ন করলেন, তাদের মধ্যে তো বাজারের লোক এবং এমন মানুষও থাকবে যারা মূল দলের নয়; তাহলে সবাইকে কীভাবে ধসানো হবে? নবী (صلى الله عليه وسلم) বললেন, সবাই ধসানো হবে, তারপর কিয়ামতের দিন তাদের নিজ নিজ নিয়ত অনুযায়ী উঠানো হবে। এই হাদিসের মূল বিষয় হলো নিয়ত এবং আখিরাতের বিচার। একই ঘটনার মধ্যে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু আল্লাহ কিয়ামতে তাদের নিয়ত অনুযায়ী উঠাবেন। তাই নিয়তের গুরুত্ব, কাবার মর্যাদা এবং কিয়ামতের পুনরুত্থান—সবই এই হাদিসে স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাবা আক্রমণকারী বাহিনীর ব্যাপারে কঠিন পরিণতির কথা এসেছে।
  • একই ঘটনার মধ্যে থাকা সবাই বাহ্যিকভাবে একই বিপদে পড়তে পারে।
  • কিয়ামতে মানুষ নিজ নিজ নিয়ত অনুযায়ী উঠবে।
  • নিয়ত আখিরাতের বিচারে গুরুত্বপূর্ণ বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন