৩/১০. অধ্যায়ঃ
ফরজ গোসলে কী পরিমাণ পানি ব্যবহার করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৮৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৪
حديث عَائِشَة، قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، مِنْ قَدَحٍ يُقالُ لَهُ الْفَرَق
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ও নবী (ﷺ) একই পাত্র (কাদাহ) হতে (পানি নিয়ে) গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হতো।
সহীহুল বুখারী, পর্ব ৫ : গোসল, অধ্যায় ২, হাঃ ২৫০; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ১০, হাঃ ৩১৯
