৫২/১৮. অধ্যায়ঃ
কেয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না কবরের পাশ দিয়ে অতিক্রমকারী ব্যক্তি বলবে, মৃতের জায়গায় যদি আমি থাকতাম (বালা মুসিবতের কারণে)।
আল লু'লু ওয়াল মারজান : ১৮৫০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৫০
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللهِ
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, কিয়ামত কায়িম হবে না যে পর্যন্ত প্রায় ত্রিশজন মিথ্যাচারী দাজ্জালের আবির্ভাব না হবে। এরা সবাই নিজেকে আল্লাহ্র রাসূল বলে দাবী করবে।
সহীহুল বুখারী, পূর্ব ৬১; মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৫, হাঃ ৩৬০৯; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ১৮, হাঃ ১৫৭
